1. dailyainerkantho@gmail.com : admin :
জামালগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি-এর কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব বিষয়ক সমন্বয় সভা - dailyainerkantho
৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সন্ধ্যা ৭:৩২|
শিরোনামঃ
রুহিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত কওমি মাদ্রাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই বিএনপিতে বিভক্তির রাজনীতি, বিপ্লব ও সংহতি দিবসেও দুই বলয়ের পৃথক কর্মসূচি রাজশাহীতে চলছে নবান্ন উৎসব মেলা ঠাকুরগাঁও সালন্দর মাদরাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সংকটকালীন মুহূর্তেই বিএনপিকে সরকারের হাল ধরতে হয়েছে: ইবি উপাচার্য মনোহরগঞ্জে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে জিপিএ-৫ (A+) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের পাউরুটির ভিতরে ধারালো ব্লেড দ্রূত তদন্ত দাবী

জামালগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি-এর কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব বিষয়ক সমন্বয় সভা

সাইফ উল্ল্যাহ
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬,
  • 18 Time View

 

জামালগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি-এর কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব বিষয়ক সমন্বয় সভা

 

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::

জামালগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়থ পিস এম্বাসেডর গ্রুপ ওয়াইপিএজি-এর কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব বিষয়ক সমন্বয় সভা মঙ্গলবার সাচনা বাজার হাসান এন্টারপ্রাইজ এর হল রুমে অনুষ্ঠিত হয়। পিএফজির এ্যাম্বাসেডর নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে ও পিএফজি সদস্য আল-আমীন এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান তালুকদার, এমআইপিএস প্রকল্পের সিলেট এরয়িা কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিন। স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।

সভায় বক্তারা বলেন, পিএফজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। সভায় প্রথমেই পিএফজি ও ওয়াইপিএজি-এর কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব বিষয়ক নিয়ে আলোচনায় অংশ নেন উভয় গ্রুপের সদস্যরা। সভায় সিদ্ধান্ত হয় আগামী ফেব্রুয়ারি মাস থেকে পিএফজির লক্ষ্য উদ্দেশ্য ঠিক রেখে সার্বজনীন সম্প্রীতির বন্ধন জামালগঞ্জ নামে সংগঠনের মাধ্যমে শান্তি-সম্প্রীতির কাজটি সচল রাখা হবে।

সমন্বয় সভায় বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বীণা রানী তালুকদার, জামালগঞ্জ পিএফজির পিস এম্বাসেডর ভীমখালী ইউনিয়ন পরিষদ এর মহিলা সদস্য আলেয়া বেগম, পিএফজি সদস্য নাজিম উদ্দিন, খালেদা আক্তার, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়ালী উল্লাহহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আল-আমীন, মিনারা আক্তার, আয়শা সিদ্দিকা, সামিয়া আখি, বেবী রানী, অর্চণা দাস, শারমিন বেগম, ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের সাদিকুর রহমান স্বাধীন, শরিফ আহমদ, কলি আক্তার, মারিয়া, মিশু, আফরোজা, সালমা খাতুন, লিটন মিয়া, চায়না, সুমাইয়া, রুমেনা প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com