1. dailyainerkantho@gmail.com : admin :
দেশব্যাপী এনসিপির বিক্ষোভ কর্মসূচি আজ - dailyainerkantho
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:২৯|
শিরোনামঃ
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাইকমিশনারের ধর্মপাশা সেলবরষ-পাইকুরাটি প্রবাসী উন্নয়ন ফোরাম DSPPDF নামকরন করা হয়েছে ​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন মনোহরগঞ্জে মাদক বিরোধী অভিযানে তৃতীয় লিঙ্গের একজন গ্রেফতার  ইবির লালন শাহ হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে মিশুক-শরিফুল ভবিষ্যতে কোনো ক্রীড়াবিদ, প্রশিক্ষক বা ক্রীড়া সংগঠককে যেন হেনস্তার শিকার হতে না হয় – গোলাম সাব্বির মাসুম ইবিস্থ জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে ফরহাদ-আরাফাত ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দিনাজপুরের হিলিতে নসিমনের ধাক্কায় ইজিবাইকে থাকা ৪ জন যাত্রী গুরুত্বর আহত

দেশব্যাপী এনসিপির বিক্ষোভ কর্মসূচি আজ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫,
  • 522 Time View

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির পালন করবে দলটি।

বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি যথারীতি পালন করা হবে। তবে মাদারীপুর ও শরীয়তপুরে বৃহস্পতিবারের কর্মসূচি স্থগিত করা হয়েছে। এসব জেলায় পরে নতুন তারিখ ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে গোপালগঞ্জে হামলার অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, মাসব্যাপী পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই এনসিপি গোপালগঞ্জে পদযাত্রা আয়োজন করে। যথাযথভাবে প্রশাসনকে জানিয়ে এবং নিরাপত্তা নিশ্চিত করে কর্মসূচিতে অংশ নেওয়া হলেও আওয়ামী লীগ ও ‘মুজিববাদী’ সমর্থকেরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।

তিনি বলেন, গোপালগঞ্জে অতীতের সকল রেকর্ড ভেঙে এনসিপি দেখিয়ে দিয়েছে, আওয়ামী লীগের বাইরেও অন্য রাজনৈতিক দল সেখানে কর্মসূচি পালন করতে পারে।

হামলার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, সমাবেশের আগে ও পরে একাধিকবার আমাদের ওপর হামলা হয়েছে। এতে প্রমাণিত, হামলাটি ছিল পূর্বপরিকল্পিত।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট বাহিনী যেভাবে সহযোগিতা করেছে, সে জন্য আমরা কৃতজ্ঞ।

গোপালগঞ্জে হামলার ঘটনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

প্রসঙ্গত, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা চলাকালে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেছে দলটি। ওই ঘটনার পর এনসিপির কেন্দ্রীয় নেতারা বুধবার সন্ধ্যায় খুলনায় পৌঁছান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com