1. dailyainerkantho@gmail.com : admin :
বরগুনায় নির্বাচন অফিসে আগুন,পুড়ে গেছে নথিপত্র - dailyainerkantho
৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:৩৪|
শিরোনামঃ
শহীদ আবরার ফাহাদ-আধিপত্যবাদ বিরোধী চেতনার অমর প্রতীক : আতিকুর রহমান কামালী ’শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা সকলের সহযোগিতা কামনা করেছেন পূজা উদযাপন ফ্রন্ট। প্রভাবশালীর দখলে যাচ্ছে প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স এর ৩৮১.৭৫ শতাংশ জমি? 0xf3bec429 ইত্তেফাকুল উলামার বারহাট্টা উপজেলার সাধারণ সম্পাদক নির্বাচিত শাইখুল হাদিস মুফতি ফেরদাউস আহমদ ডহরপুরী উদ্যোক্তা ইবিয়ান, আইইএলটিএস করার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি ১০ম গ্রেড প্রদান, শূন্য পদে দ্রুত নিয়োগ ও পদোন্নতির সহযোগিতায় এম-ট্যাবের পাশে আছি- ডাঃ ফরহাদ হালিম ডোনার নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বরগুনায় নির্বাচন অফিসে আগুন,পুড়ে গেছে নথিপত্র

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জুলাই ১৪, ২০২৫,
  • 141 Time View
 জেলা নির্বাচন অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের হিসাব শাখার একটি কক্ষে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। আজ সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, এক পরিচ্ছন্নতাকর্মী প্রতিদিনের মতো অফিসে কাজ করতে গিয়ে একটি কক্ষের ভেতর শব্দ শুনতে পান। বিষয়টি অন্যদের জানালে তাঁরা এসে আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে হিসাব শাখার ওই কক্ষে থাকা পুরোনো ভোটার তালিকা, কয়েকটি ব্যালট বাক্স, কম্পিউটার, ফটোকপিয়ার মেশিন, একটি ফ্রিজ, বিভিন্ন কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে পাশের মূল স্টোর রুমটি রক্ষা পেয়েছে।

জেলা নির্বাচন অফিসের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির উজ্জামান বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মী একটি রুম থেকে শব্দ শুনে অন্যদের জানান। পরে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তখন অনেকেই ঘুমিয়ে ছিল, যে কারণে আগুনে ওই রুমটি ক্ষতিগ্রস্ত হয়, আর অন্যান্য রুমে ধোঁয়ার আচ্ছাদন পড়ে।’

আজ সকাল ৭টার দিকে বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

আজ সকাল ৭টার দিকে বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, ‘সকাল ৭টা ২৬ মিনিটে আগুন লাগার খবর পাই। স্টেশন কাছাকাছি হওয়ায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন মূলত হিসাব শাখার একটি রুমেই সীমাবদ্ধ ছিল। মূল স্টোরে আগুন ছড়ায়নি।’

তবে কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি তিনি। তাঁর ভাষায়, ‘বিষয়টি তদন্ত সাপেক্ষ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com