
রাজধানীর পুরান ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ থানা সূত্রাপুর। একসময় যেখানে মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধের ভয়াবহ উপস্থিতি ছিল আলোচনার কেন্দ্রে, আজ সেই এলাকাই শান্তিপূর্ণ ও নিরাপদ বসবাসযোগ্য অঞ্চলে পরিণত হচ্ছে। এই পরিবর্তনের পেছনে অন্যতম চালিকাশক্তি হিসেবে উঠে এসেছে সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামের নাম। দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি সাইফুল ইসলাম অপরাধ দমনের পাশাপাশি মানুষের আস্থা অর্জনে নানা পদক্ষেপ গ্রহণ করেন। আইনের প্রতি তার নিষ্ঠা যেমন প্রশ্নাতীত, তেমনি মানবিক সহানুভূতির জায়গা থেকেও তিনি জনগণের কাছাকাছি চলে এসেছেন। নিয়মিত অভিযান, মাদকবিরোধী সাফল্য সূত্রাপুর এলাকায় মাদক ও কিশোর অপরাধ দমনে ওসি সাইফুল ইসলামের ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হচ্ছে। তার নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে একাধিক চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার এবং উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। শুধু অভিযান নয়, অপরাধপ্রবণ যুবকদের পুনর্বাসনে উৎসাহ দিতে সামাজিক
কর্মসূচিতেও তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন। মানবিক কাজেও অগ্রণী ওসি সাইফুল ইসলাম নিজেকে কেবল আইন রক্ষাকারী কর্মকর্তা হিসেবে সীমাবদ্ধ রাখেননি। তিনি বারবার প্রমাণ করেছেন, পুলিশ মানেই শুধু আইন প্রয়োগ নম্ভ মানবিকতা, দায়িত্ববোধ ও সেবার প্রতীক।
নিখোঁজ উদ্ধারে ব্যক্তি দ্রুত পদক্ষেপ গ্রহণ, রাস্তার পাশে পড়ে থাকা অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া, পথশিশুদের খাবার ও চিকিৎসা সহায়তা প্রদান্তএসব মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। কমিউনিটি পুলিশিংয়ে নতুন দৃষ্টান্তসূত্রাপুর থানায় নিয়মিত আয়োজন করা হচ্ছে কমিউনিটি পুলিশিং সভা। এসব সভায় ওসি সাইফুল ইসলাম নিজে উপস্থিত থেকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। সমস্যার সরাসরি সমাধান, অভিযোগ গ্রহণ, পরামর্শ ও সামাজিক সচেতন সবকিছুতেই তিনি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেন এবং জনগনকে মানবিক বিষয়ে উৎসাহ প্রদান করেন।