আপনি জানেন কি, চট্টগ্রামে থেকেও ৯৫% এর বেশি মানুষ জানেনা এবং স্বচক্ষে দেখেনি চট্টগ্রামের সিআরবি'র ঐতিহাসিক হাতির বাংলো! আপনি জেনে আরো আশ্চর্য হবেন যে, ১৮৯৩ সালে অর্থাৎ ১৩২ বছর আগে নির্মিত প্রাচীন ও নান্দনিক ডুপ্লেক্স এই ভবনটি নির্মাণে কোনো লোহা ব্যবহার করা হয়নি। তৎকালীন রেল কর্মকর্তাদের বসবাসের জন্য বৃটিশ প্রকৌশলী ব্রাউনজার ঐতিহাসিক এই স্থাপনার নির্মাণ কাজে ব্যবহার করেছেন ইট–পাথরের সাথে ফেরো সিমেন্ট!!