কলমাকান্দায় মাদক সেবনের দায়ে যুবককে ১০ দিনের কারাদণ্ড, পাঠানো হলো জেলা কারাগারে
ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণা কলমাকান্দায় উপজেলা ২৫ শে (নভেম্বর) ২০২৬ তারিখে বিকাল ৫.০০ ঘটিকার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা কর্তৃক কলমাকান্দা উপজেলার পশ্চিম বাজার ড্রেনপাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদকদ্রব্য সেবনের অপরাধে একজনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির পরিচয়: সুমন খান (৩৭)
পিতা-মৃত রামেশ্বর চদ্র দাস,গ্রাম- পশ্চিম বাজার ড্রেনপাড়
কলমাকান্দা, নেত্রকোণা।
অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), কলমাকান্দা জনাব তাফসীরুল হক মুন। তিনি আসামিকে দোষী সাব্যস্ত করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করেন।
১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ (দশ) টাকা অর্থদণ্ড।পরে কারাদণ্ড প্রাপ্ত আসামিকে নেত্রকোণা জেলা কারাগারে প্রেরণ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।