আশিকুর রহমান রাব্বানী (কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা):-
কিশোর গ্যাং ও মাদকমুক্ত কুমিল্লা মহানগরীর দাবিতে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কুমিল্লা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান।
কুমিল্লা মহানগরীতে কিশোর গ্যাং এবং মাদকের উপদ্রব নিয়ন্ত্রনে পুলিশ সুপার বরাবর স্বারকলিপি প্রদান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ ১৪ জুলাই রোজ সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মোঃ আব্দুল হাকিম এর নেতৃত্বে পুলিশ সুপার বরাবর স্বারকলিপিটি প্রদান করা হয়। এসময় বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে উপস্থিত ছিলেন, সাকিব,নাঈম,হান্নানসহ আরো অনেকেই।
এই বিষয়ে এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো. সোলায়মান বলেন-"মাদকমুক্ত সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে ছাত্র-ছাত্রী শিক্ষকদের সহযোগিতা অব্যাহত রয়েছে, কিন্তু ক্যাম্পাসের বাহিরে আমাদের যে সকল ছাত্র-ছাত্রীরা অবস্থান করে বিশেষ করে টিউশনিসহ দৈনন্দিন বিভিন্ন কাজে তারা সবসময় শহরে যাতায়াত করে। তাদের পদচারণায় মুখরিত থাকে কুমিল্লা মহানগরী। আমাদের কুমিল্লা বাসিকে স্মরণ রাখতে হবে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা আমাদের সম্পদ ,ওরা আমাদের সন্তান, ওদের নিরাপত্তা দেওয়াটা আমাদের দায়িত্ব ও কর্তব্য। কিছুদিন যাবত কিছু বখাটে কর্তৃক আমাদের ছাত্র-ছাত্রীদের সাথে সংগঠিত ঘটনাবলি আমাদেরকে উদ্বিগ্ন ও হতাশ করেছে।
আজকে ছাত্র-ছাত্রীরা তাদের নিজেদের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে, তারা তাদের দাবিদাওয়া জানিয়েছেন। আর সেই দাবির সাথে একাত্মতা পোষণ করেন বিশ্ববিদ্যায়ের কর্তৃপক্ষ।
সম্মানিত প্রক্টর জনাব মো.আব্দুল হাকিম সহ ছাত্রছাত্রীরা কুমিল্লা পুলিশ প্রশাসনের সাথে একটি সুন্দর ও গঠনমূলক আলোচনা করেছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সন্তোষজনক আশ্বস্ত করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদী আগামী এক সপ্তাহের মধ্যে সৃষ্ট ঘটনাগুলোর তদন্ত করা এবং ভবিষ্যতে যেন শিক্ষার্থীরা নির্বিঘ্নে শহরে যাতায়াত করে আবার ক্যাম্পাসে ফিরে আসতে পারে সেই পরিবেশ নিশ্চিত করার ব্যাপারে প্রশাসন যথাযথ ব্যাবস্থা গ্রহণ করবে।
যে সকল সাংবাদিক, ছাত্র-ছাত্রীরা এই আয়োজনে সম্পৃক্ত ছিলো, এবং কার্যকর ভূমিকা রেখেছে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমারা সকলে মিলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশের উন্নয়নে সচেষ্ট থাকবো।বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ প্রক্টরিয়াল বডির সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।