এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৮নং খিলা ইউনিয়ন বিএনপির সম্মেলনে,সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন,বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব ও ইউনিয়নবাসীর জনপ্রিয় মুখ,মনজুর আলম (মজনু)। রাজনীতির কঠিন সময়েও দলের পাশে থেকে অনড় থাকা এ নেতা দীর্ঘদিন ধরে দলীয় আদর্শে অনুগত থেকে বিএনপিকে সুসংগঠিত রাখার জন্য নিরব ও বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক,ও বিএনপির নির্বাহী কমিটির কর্মস্থান বিষয়ক সম্পাদক,জাকারিয়া তাহের সুমন।
দলীয় সূত্রে জানা যায়, মনজুর আলম মজনু একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে এলাকায় বেশ সু-পরিচিত। তার দক্ষ নেতৃত্বে সংগঠন গতিশীল হয়েছে। নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে থাকা, তার উদার নেতৃত্ব গুণ ও দলের প্রতি নিষ্ঠা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
স্থানীয় নেতৃবৃন্দরা জানান, "মজনু ভাইয়ের মতো কর্মী বান্ধব ত্যাগী নেতাই এখন দলের মাঝে সবচেয়ে বড় প্রয়োজন। তার বিচক্ষণ নেতৃত্বে আমরা ইউনিয়নবাসী নতুন গতি ফিরে আনতে পারবো"
স্থানীয় নেতাকর্মীরা আরো জানান,মনজুর আলম মজনু শুধু একজন রাজনীতিকই নন, বরং বিএনপির প্রত্যন্ত তৃণমূলের জন্য তিনি এক অনুকরণীয় সংগঠক ও দক্ষ অভিভাবক। আগামী দিনে মনজুর আলম মজনুর নেতৃত্বে ইউনিয়ন বিএনপি আরও শক্তিশালী ও কার্যকর হবে— এমনটাই প্রত্যাশা করছেন তৃণমূলের নেতাকর্মীরা।
উল্লেখ্য,নির্বাচনের পূর্ব প্রস্তুতিতে অন্যান্য পদে প্রার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা থাকলেও শেষ পর্যন্ত সভাপতি পদে কেউ মনজুর আলম মজনুর বিপক্ষে মনোনয়ন পত্র জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি নির্বাচিত হন।