কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে বাস-মিশুক সংঘর্ষে নি'হ'ত ১
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার খিলা বাজার এলাকায় বাস ও মিশুকের মুখোমুখি সংঘ'র্ষে ১ জন নি'হ'ত ও অন্তত চারজন আ'হ'ত হয়েছেন। রবিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দু'র্ঘ'টনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লাগামী হিমাচল এক্সপ্রেসের একটি বাস দ্রুতগতিতে খিলা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিশুকের সঙ্গে মুখোমুখি সংঘ'র্ষ হয়। এতে মিশুকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ চারজন গুরুতর আ'হ'ত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
দুর্ঘট'না'র পর মহাসড়কে সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেয়।
এ বিষয়ে লাকসাম থানা পুলিশ জানায়, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।