দেবীগঞ্জে ঢেউটিন ও গৃহ নির্মাণের চেক বিতরণ
খাদেমুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন এবং গৃহ নির্মাণের জন্য বরাদ্দ অর্থের চেক বিতরণ করেছেন পঞ্চগড় -২ আসনের এমপি ফরহাদ হোসেন আজাদ,
শুক্রবার (৬ নভেম্বর) দেবীগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এসব সহায়তা বিতরণ করা হয়। এ সময় এমপির বিশেষ বরাদ্দ থেকে উপকারভোগীদের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণের অর্থের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি পঞ্চগড় -২ আসনের এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ তুহিন, পৌর বিএনপির সভাপতি মো. ফরিদুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।