ধর্মপাশায় বিএনপির সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সাইফ উল্লাহ, নিজস্ব প্রতিবেদক::
পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি ধর্মপাশা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন উপজেলা ভবণে এসে সমাবেশ মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক জনজীবন বজায় রাখতে বিএনপি তাদের কার্যক্রম অব্যাহত রাখছেন। সমাবেশে বক্তারা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। এসময় বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক মো: লিয়াকত আলী, ১ম যুগ্ন আহবায়ক আব্দুল হক, ২য় যুগ্ন আহবায়ক এস এম রহমত, যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভুট্টো বিএসএস, উপজেলা বিএনপির সদস্য মজিবুর রহমান মজুমদার, নেহাল উদ্দিন, মামুন ওর রশীদ শান্ত, মাহবুবুর আলম হাদিস, আব্দুল মতিন মির্জা, উপজেলা বিএপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম কামাল, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন বেপারী, সুখাইর রাজাপুর দক্ষীণ বিএনপির সভাপতি সালাউদ্দিন মাহাতাব, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত সভাপতি মোহাম্মাদ উল্লাহ, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, ধর্মপাশা সদর ইউনিয়নে আহবায়ক মো: নয়ন মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী ব্যাপারী, যুগ্ন আহবায়ক আলমগীর কবির, সাইফুল ইসলাম কাঞ্চন, মির্জা শাহ আলম, ছাত্রদলের আহবায়ক ওবায়দুল মজুমদার, কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মেম্বার প্রমুখ। ##
সাইফ উল্লাহ
মোবা: ০১৭১২৪৫১৪৪৬
তারিখ: ২৩/০৯/২৬