জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ০৫ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) বাগেরহাট জেলা সদরসহ জেলার সকল উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা ও বাগেরহাট পৌর জামায়াতের উদ্যোগে শহরের দশানি ট্রাফিক মোড়ে গন জমায়েতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়ে সংক্ষিপ্ত সমাবেশের পর জামায়াতের হাজার হাজার নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা সমূহ প্রদক্ষিণ শেষে দশানী মোড়ে এসে কর্মসূচি সমাপ্ত করে। বাগেরহাট সদর জামায়াতের আমির মাওলানা ফেরদৌস আলীর সভাপতিত্বে ও পৌর জামায়াতের আমির মাওলানা শামীম আহসানের পরিচালনায় মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির মাওলানা রেজাউল করিম। উক্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটার শেখ মুহাম্মদ ইউনুস, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান মল্লিক, এ্যাডঃ মোস্তাইন বিল্লাহ, জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক রেজাউল করিম,শেখ মনজুরুল হক রাহাদ,হাফেজ মোবারক আলী,মাওলানা আবুল কাশেম, মাওলানা সাহিদুল আলম,মোঃ তাজমুল হোসেন,সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা লিয়াকত আলী,পৌর জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট ইসাদুল হক
সহ প্রমুখ নেতৃবৃন্দ।
মিছিল পূর্ব সমাবেশে
প্রধান অতিথি হিসেবে মাওলানা রেজাউল করিম, বক্তৃতায় বলেন," সরকার জুলাই জাতীয় সনদ প্রস্তুত করলেও এখনো তা কার্যকর করছেনা, সরকারকে অবিলম্বে জুলাই সনদ কার্যকর করে উক্ত সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন করতে হবে। এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।" এছাড়া আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন "বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সকল রকম জুলুম-নির্যাতন, গুম- খুনের বিচার সহ জুলাই গণহত্যাকারীদের বিচার না করে এদেশে কোন নির্বাচন নয়, পুরাতন রাষ্ট্রব্যবস্থা সংস্কার না করে নির্বাচন হলে নতুন ফ্যাসিস্ট সৃষ্টি হতে পারে এবং তাতে জুলাই শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে , জনগণ লুটপাটের কোন নির্বাচন চায় না।তিনি আরো বলেন দেশকে সত্যিকারের ফ্যাসিবাদ মুক্ত করতে হলে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।"
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের দশানী মোড় হতে শুরু হয়ে কোর্ট এলাকা অতিক্রম করে বাগেরহাট বাস টার্মিনাল ঘুরে আলিয়া মাদ্রাসা রোড দিয়ে ভিআইপি মোড় অতিক্রম করে পুনরায় দশানী ট্রাফিক মোড়ে এসে শেষ হয়।