কোন ব্যক্তি পুলিশি অমানবিক ও নিষ্ঠুর নির্যাতনের শিকার হলে দেশের প্রচলিত আইনে প্রতিকার পাওয়ার সুযোগ আছে।পুলিশের বিচার পুলিশ করলে তা যথেষ্ট প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ থাকে । তাই দেশের নাগরিকদের সুরক্ষায় সরকার নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩ প্রনয়ন করছে।
যে কেউ নির্যাতনের শিকার হলে আদালতের মাধ্যমে এই আইনের প্রতিকার পাবে।
#এই আইন এই বিষয়ে সকল আইনের উপর প্রাধান্য পাবে।
#এই আইনের অধীন দণ্ডনীয় সকল অপরাধ বিচারার্থ গ্রহণীয় (Cognizable), অ-আপোষযোগ্য (non-compoundable) ও জামিন অযোগ্য (non-bailable) হইবে।
#সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন সশ্রম কারাদন্ড।
#হাইকোর্টে আপীল করা যাবে শাস্তির বিপরীতে । ।