ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার স্বনামধন্য ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান বলরামপুর দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মাহবুব মোর্শেদ শাহীন। তিনি একজন সুপরিচিত শিক্ষাবিদ, সাংবাদিক এবং সমাজসেবক।
মাহবুব মোর্শেদ শাহীন স্যার বর্তমানে সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। অতীতে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একজন প্রাক্তন দায়িত্বশীল হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন দায়িত্বশীল সদস্য।
তাঁর এই নির্বাচিত হওয়ায় হরিণাকুণ্ডু উপজেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তিনি যেন মাহবুব মোর্শেদ শাহীন স্যারের সকল ভালো কাজ কবুল করেন এবং তাঁকে দীর্ঘ নেক হায়াত দান করেন। আমিন।