বিসিএস নিয়ে বাবরের বক্তব্যের প্রতিবাদে ইবিতে মানববন্ধন
ইবি প্রতিনিধি
বিসিএস চাকরি নিয়ে সাবেক সরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এক অনুষ্ঠানে লিখিত ও শারীরিক যোগ্যতা অর্জন করলে ভাইবায় দেখবেন বলে প্রতিশ্রুতি দিতে দেখা যায়। এরপর সমালোচনার সৃষ্টি হয়।
আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন করেন তারা। এসময় শিক্ষার্থীদের হাতে ‘দলীয় নিয়োগ চাই না’, ‘রিফর্ম পিএসসি’, ‘পিএসসির পরীক্ষার নাম্বার প্রকাশ করতে হবে’, ‘রিটেন পাশ করলে ভাইভাতে আমি আছি’, ‘রাজনীতি মুক্ত পিএসসি চাই’, ‘বাবর কই? চাকরি চাই’, ‘বাবর হটাও, পিএসসি বাঁচাও’ ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।
এসময় শিক্ষার্থীরা বলেন, ‘চব্বিশর বিপ্লবটা শুরু হয়েছিল কোটার বিরুদ্ধে। মানুষের অধিকার হরণ করা হয়েছিল তার বিরুদ্ধে। সেই জুলাই বিপ্লবের এক বছর পার হয়ে গেছে। আমরা আশা করেছিলাম আমাদের দেশটা নতুন করে গঠিত হবে এবং রিফর্ম হবে। কিন্তু আমরা সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না।’
তারা অভিযোগ করে বলেন, ‘বাবর সাহেব বিএনপির একজন রাজনীতিবিদ। তিনি একসময় সরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন। তিনি সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তা সত্যিই দুঃখজনক। ফেব্রুয়ারিতে না-কি নির্বাচন হবে। নির্বাচনের আগেই যদি তারা এধরনের কথা কেমনে বলতে পারে যে তার নিজের দলের ছেলেরা রিটেন পাশ করলে ভাইবা তিনি পাশ করিয়ে দিবেন তাহলে এখানে আর বলার কিছু থাকে না।’
শিক্ষার্থীরা আরও বলেন, ‘সরকারি চাকরি প্রত্যাশীদের একটা আশার জায়গা হচ্ছে পিএসসি। এই জায়গায় থেকে তিনি যদি এমন মন্তব্য করেন তাহলে এটা খুবই হতাশাজনক ও আশঙ্কাজনক। আপনারা ভুলে যাবেন না যে ছাত্রসমাজ চব্বিশের জুলাই বিপ্লব করেছে সে ছাত্রসমাজ এখনও আছে।
উল্লেখ্য, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর স্থানীয় একটি মাদ্রাসার অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন। সামনে শিক্ষার্থী। পাশে শিক্ষকসহ নেতাকর্মীরা। এ সময় তিনি তার বক্তব্যে রিটেন ও শারীরিক যোগ্যতা অর্জন করলে ভাইভায় দেখবেন বলে প্রতিশ্রুতি দিতে দেখা যায়। এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এরই প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের এ মানববন্ধন