এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার মনোহরগঞ্জে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সফল আত্মকর্মীদের সম্মাননা প্রদান এবং প্রশিক্ষিত যুবক-যুবতীদের মাঝে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান পাঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব শাহ সুলতান খোকন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রহমত উল্লাহ জিকু।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আমান উল্লাহ চৌধুরী। প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য দেন মো. ফখরুল ইসলাম জসীম। শুভেচ্ছা বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. আবুল খায়ের, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাজী সেলিম জাহাঙ্গীর মজুমদার, উপজেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা রাশেদুল ইসলামসহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণার্থী নারী ও পুরুষ।
অনুষ্ঠানে সফল আত্মকর্মীদের হাতে সম্মাননা এবং প্রশিক্ষণ সম্পন্নকারী যুবক-যুবতীদের মাঝে সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাজমুল হাসান সোহেল ও কামাল হোসেন।