এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশাল শোডাউন নিয়ে যোগ দিয়েছেন ৬নং মৈশাতুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জসীম উদ্দীন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর)সকাল ১১টায় উপজেলা হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে মৈশাতুয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জসীম উদ্দীনের সঙ্গে অংশ নেন। এ সময় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে শোডাউনটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
শোডাউন নিয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ সময় জসীম উদ্দীন বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দলের নেতাকর্মীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। দলের আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, মৈশাতুয়া ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।