এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
মনোহরগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান "দারুল-উলুম কেরামতিয়া ফাজিল মাদ্রাসার" নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি ও সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকালে মাদ্রাসার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদ্রাসার অধ্যক্ষ ও সদস্য সচিব মাওলানা জিন্নাত আলী। নবনির্বাচিত সভাপতি জনাব হামিদুর রহমান সোহাগ-কে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক বৃন্দ,অভিভাবক ও স্থানীয় সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতি হামিদুর রহমান সোহাগ তার বক্তব্যে,শিক্ষা প্রতিষ্ঠানটির মানোন্নয়ন ও আধুনিকায়নে আন্তরিক প্রচেষ্টার প্রতিশ্রুতি দেন।
নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন।
সভাপতি: হামিদুর রহমান সোহাগ
সহ-সভাপতি: ডা. কাউসার হামিদ
বিদ্যোৎসাহী সদস্য:মাওলানা আব্দুল হাই (দিশাবন্দ) শাজাহান বিএসসি (তাহেরপুর)কেফায়েত উল্লাহ কাসফী (হাটিরপাড়)
দাতা সদস্য:মোঃ জসিম উদ্দিন (ঝলম)
প্রতিষ্ঠাতা দাতা সদস্য: মো. সাফায়েত হোসেন সুমন (হাটিরপাড়)
অভিভাবক সদস্য: মোঃ সালেহ আহম্মেদ (দিশাবন্দ) কবির হোসেন (ঝলম) মাস্টার মিজানুর রহমান (তাহেরপুর)
শিক্ষক প্রতিনিধি:মাও. আব্দুর রহিম, মাও. সিদ্দিকুর রহমান, মো. নাছির উদ্দিন বিএসসি
সদস্য সচিব: মাওলানা জিন্নাত আলী (পদাধিকার বলে)
উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, নতুন কমিটির যোগ্য নেতৃত্বে প্রতিষ্ঠানটি আদর্শিক ও শিক্ষাগত উৎকর্ষে নতুন দিগন্তে পৌঁছাবে। মাদ্রাসাটি ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আরও অগ্রগামী হবে বলে আমরা আশাবাদী।