রুহিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত
নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন— রুহিয়া জোনাল অফিসের প্রকৌশলী গগন সাহা, রুহিয়া থানার উপপরিদর্শক (এসআই) জোবাইদুল, রুহিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সুবোধ চন্দ্র রায়, রুহিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মজহারুল ইসলাম বাদল, রুহিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন, ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, ৩নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. তাহেরুল, ৪নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায় এবং ৫নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, জাতীয় জীবনে এর গুরুত্ব এবং দেশের ইতিহাসে এর সুদূরপ্রসারী প্রভাব নিয়ে আলোচনা করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধারা দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য দেন। বক্তারা বলেন, জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে নতুন প্রজন্মকে সচতেন করতে হবে। পাশাপাশি জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।
উল্লেখ্য, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রুহিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
নূরে আলম শাহ
ঠাকুরগাঁও প্রতিনিধি
মোবাইল: ০৭১১৯৪৭০০৭১