শাহজাদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ
শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জ শাহজাদপুরে সরিষা আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক ১৮ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার এর বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার(১১ নভেম্বর) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে ২০২৬/২৭ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচি’র আওতায়’ উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি(পটাশ) সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, কৃষি ও কৃষকদের উন্নয়নে এবং খাদ্যের কোনো ঘাটতি না হয় এজন্য সরকার কৃষকদের প্রণোদনাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদ্বুদ্ধ করছেন। তারই ধারাবাহিকতায় সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। কৃষকদের সহায়তায় সরকারের এই প্রণোদনা কর্মসূচি দেশের খাদ্য নিরাপত্তা রক্ষা ও স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন এ কর্মকর্তা।
এছাড়াও উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদুল ইসলাম, ফারজানা ইয়াছমিনসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রমুখ।###
শাহ মোঃ সিরাজুল ইসলাম রাসেল
উপজেলা প্রতিনিধি শাহজাদপুর সিরাজগঞ্জ
মোবাইল ০১৭১২৩৯৮৫৭৪