সারাদেশে চলমান চাঁদাবাজি, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ জুলাই (২০২৫), সকাল ১১টায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
এ বিক্ষোভ মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে মিটফোর্ড হাসপাতাল পর্যন্ত যাবে। কর্মসূচিতে ছাত্রশিবির নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
ছাত্রশিবিরের নেতৃবৃন্দ জানান, দেশের বিভিন্ন স্থানে চলমান চাঁদাবাজি, খুন, সন্ত্রাস এবং অরাজকতা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এছাড়া, দেশের শান্তি-শৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।