হরিণাকুণ্ডুতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক থানা বৈঠক অনুষ্ঠিত
মোঃ খলিলুর রহমান
দৈনিক আইনের কণ্ঠ,
হরিণাকুন্ডু উপজেলা প্রতিনিধি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হরিণাকুণ্ডু থানা শাখার মাসিক থানা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকাল ৩ ঘটিকার সময় হরিণাকুণ্ডু পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হরিণাকুণ্ডু পৌর অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝিনাইদহ জেলা সভাপতি জনাব মোঃ হারুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানার বাইতুল মাল সম্পাদক ডাক্তার আবু বকর।
এছাড়া উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু থানা শাখার সেক্রেটারি জনাব হাসানুজ্জামান, হরিণাকুণ্ডু পৌরসভা শাখার সভাপতি জনাব মোঃ ইয়াকুব হোসেন সহ থানা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
*প্রধান অতিথির বক্তব্য:*
প্রধান অতিথি মোঃ হারুন অর রশিদ তাঁর বক্তব্যে কর্মীদের রিপোর্ট প্রদান, নামাজ, দায়িত্বশীল ভূমিকা পালন ও দাওয়াতি কাজসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি বলেন, নিয়মিত রিপোর্ট, নামাজের প্রতি যত্নবান হওয়া এবং নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমেই সংগঠনকে আরও শক্তিশালী করা সম্ভব।
*বিশেষ অতিথির বক্তব্য:*
বিশেষ অতিথি ডাক্তার আবু বকর তাঁর বক্তব্যে বলেন, শ্রমিকদের কল্যাণে কাজ করা একটি মহৎ দায়িত্ব। শ্রমিকদের সুখ-দুঃখে পাশে থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বৈঠক শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সংগঠনের সার্বিক সাফল্য কামনা করে বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।