হরিনাকুন্ডুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাত মাহফিল অনুষ্ঠিত।
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাতুল নবী (সা.) মাহফিলের আয়োজন করেছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যে আয়োজিত এ মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকার মুসল্লিরা অংশ নেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু উপজেলা জামায়াতের আমীর মো. বাবুল হোসেন। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও বর্তমান সমাজে তার অনুসরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বিশেষ অতিথি ছিলেন তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোশাররফ হোসেন। এছাড়া তাহেরহুদা ইউনিয়ন জামায়াতের আমীর মো. আব্দুল মজিদ ইসলামি সমাজব্যবস্থার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।
বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান জানান। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।