1. dailyainerkantho@gmail.com : admin :
হরিনাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে এমপি আলী আজম মোঃ আবু বকর - dailyainerkantho
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| দুপুর ২:৪৬|

হরিনাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে এমপি আলী আজম মোঃ আবু বকর

মো: খলিলুর রহমান
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬,
  • 134 Time View

মোঃ খলিলুর রহমান, হরিনাকুন্ডু সংবাদদাতা:

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে কাজ শুরু করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলি আজম মোঃ আবু বকর।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স প্রবেশ করেন, স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডাক্তার আলমগীর হোসাইন এর সঙ্গে মতবিনিময় শেষে সমস্ত রোগীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এবং সম্মেলন কক্ষে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্ন কর্মী সকলের সঙ্গে তাদের সমস্যাগুলো শোনেন এবং সমাধানের প্রতিশ্রুতি প্রদান করেন, পরবর্তীতে তিনি তার দলের কর্মীদের সঙ্গে নিয়ে হসপিটালের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে যোগ দেন।

শেষে এমপি সাংবাদিকদের বলেন,” এই স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এখানে যেসব সংকট রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি সমাধান করা হবে। কেবল বাহ্যিক পরিষ্কার-পরিচ্ছন্নতা না এই হাসপাতালের যারা ডাক্তার-কর্মকর্তা রয়েছেন তাদেরও মনের দিক দিয়ে পরিষ্কার হতে হবে জনগণকে সঠিক সেবা নিশ্চিত করতে হবে।”

পরিচ্ছন্নতা অভিযান চালানোর সময় আলী আজম মোঃ আবু বকর এর সফর সঙ্গী ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল, হরিনাকুন্ডু উপজেলা আমির বাবুল হোসাইন, উপজেলা সেক্রেটারি মাস্টার ইদ্রিস আলী, পৌর আমের শফিউদ্দিন সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়া ছাড়াও পৌরসভার বিভিন্ন মোড়ে বিশেষ করে, বাস স্ট্যান্ড, টেম্পুই স্ট্যান্ড, ইজিবাইক স্থান, পাখি ভ্যান স্ট্যান্ড, এই দরিদ্র মানুষগুলো থেকে যারা টাকা আদায় করেন তাদেরকে এই কাজ থেকে বিরত থাকার অনুরোধ করেছেন, তারা যদি পরিবর্তন না হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানিয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে লালন শাহ সরকারি কলেজ পর্যন্ত তিনি পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও সালাম প্রদান করেছেন।
এ সময় জেলা ও উপজেলা রিপোর্টার্স ইউনিট, মিডিয়া বিভাগ সহ বিভিন্ন চ্যানেল, বিভিন্ন পত্রিকার প্রতিনিধি, প্রিন্ট, অনলাইন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলী আজম মোঃ আবু বকর জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ (সদর ও হরিনাকুন্ডু) আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com