1. dailyainerkantho@gmail.com : admin :
নবনির্বাচিত এমপি আবুল কালামের সাথে উপজেলা প্রশাসনের পরিচিতি সভা অনুষ্ঠিত - dailyainerkantho
৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ২:০৮|
শিরোনামঃ
শপথ নিলেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমীন পঞ্চগড়ে দেবীগঞ্জ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত সেভ দ্য গ্রিন ফাউন্ডেশনের বালাগঞ্জ উপজেলা সমন্বয়ক মো. মইনুল ইসলাম ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু জামালগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি-এর কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব বিষয়ক সমন্বয় সভা মনোহরগঞ্জে অটোরিকশায় ছাগল চুরি, স্থানীয়দের সহায়তায় আটক ৩ এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সুনামগঞ্জ জেলা বিএনিপর চীনা ভাষা শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ অবদান: ‘ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন রিচার্ড ইন্টারন্যাশনাল-এর এমডি মনিরুজ্জামান সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে!! রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নবনির্বাচিত এমপি আবুল কালামের সাথে উপজেলা প্রশাসনের পরিচিতি সভা অনুষ্ঠিত

এস এম আনোয়ার
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬,
  • 228 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম এমপি মহোদয়ের সাথে মনোহরগঞ্জ উপজেলা কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি ) সকাল ১১টায় মনোহরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় নবনির্বাচিত এমপি সকলের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, সেবা কার্যক্রমের মানোন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার আহ্বান জানান।

নবনির্বাচিত এমপি আবুল কালাম বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি আপনাদের সহযোগিতায় লাকসাম-মনোহরগঞ্জকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। সরকারি সেবা যেন দ্রুত ও স্বচ্ছভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সে বিষয়ে সবাইকে আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সকল দপ্তরের মধ্যে সমন্বয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি মনোহরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবার মান বৃদ্ধি বিষয়ে গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানানো হয় এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়। পরিচিতি সভাটি ছিল আন্তরিক ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত, যেখানে উন্নয়ন ভাবনা ও জনসেবার মান উন্নয়নে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহির সভাপতিত্বে এবং উপজেলা জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন,সহ-সভাপতি, প্রফেসর আলী মর্তুজা,ইউসুফ ভূঁইয়া,আবুল বাসার কিরন,এস এম মুনসুর,এবং সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু,মোবারক হোসেন, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com