1. dailyainerkantho@gmail.com : admin :
ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান কর্মসূচির পর্যালোচনামূলক সংবাদ সম্মেলন - dailyainerkantho
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:৩৪|
শিরোনামঃ
শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান কর্মসূচির পর্যালোচনামূলক সংবাদ সম্মেলন

সাইফুল আলম সরকার
  • Update Time : রবিবার, মার্চ ১৫, ২০২৬,
  • 336 Time View

 

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান কর্মসূচির পর্যালোচনামূলক সংবাদ সম্মেলন

মো: সাইফুল আলম সরকার, ঢাকা:   মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা প্রদান কর্মসূচি বিষয়ে “শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন”-এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে এক পর্যালোচনামূলক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় আজ ১৫ মার্চ ২০২৬, রবিবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আকরাম খাঁন হলে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমাম খতীব মুয়াজ্জিনদের সংগঠন- শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন এর চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার। এসময় দেশের বিভিন্ন এলাকার বিশিষ্ট ইমাম ও খতীবগণ বক্তব্য রাখেন ।সংবাদ সম্মেলনে বক্তাগণ দেশের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য আর্থিক সহায়তার উদ্যোগ নেয়ায়; প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এটি নিঃসন্দেহে ধর্মীয় সেবায় নিয়োজিত মানুষের কল্যাণে একটি প্রশংসনীয় উদ্যোগ ।তবে উক্ত প্রকল্পে কিছু অনিয়ম তুলেধরে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর এ আর্থিক সহায়তা প্রাথমিকভাবে স্বল্প পরিসরে প্রদান করা হচ্ছে। যা গতকাল তিনি উদ্বোধন করেন। কিন্তু আর্থিক অনুদান বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন স্থানে প্ৰকৃত ইমাম ও মুয়াজ্জিনগণ এ অনুদান থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

যেহেতু প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে স্বল্প পরিসরে এ অনুদান দেয়া হচ্ছে, উচিত ছিলো প্রথমধাপে দেশের প্রত্যন্ত গ্রামীণ জনপদের মসজিদের ইমাম ও মুয়াজ্জিন; যারা দীর্ঘদিন ধরে অতি স্বল্প পারিশ্রমিকে ধর্মীয় দায়িত্ব পালন করে আসছেন, তাদেরকে দেয়া।

সংবাদ সম্মেলনে এ বিষয়ে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন এর চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার সরকারের কাছে ৫ টি দাবী উল্লেখ করে বলেন-
১. প্রকৃত ইমাম খতীব ও মুয়াজ্জিনদের যথাযথভাবে যাচাই-বাছাই করে সম্মানী ভাতার তালিকা প্রস্তুত করতে হবে। শুধু ইমাম মুয়াজ্জিন খাদেম নয়, খতীবদেরকেও এ প্রকল্পের অন্তর্ভুক্ত করতে হবে।
২. প্রাথমিকভাবে অনুদান প্রদানে গ্রামীণ দরীদ্র জনপদের মসজিদসমূহের অস্বচ্ছল ইমাম খতীব ও মুয়াজ্জিনদের অগ্রাধিকার দিতে হবে।
৩. স্থানীয় প্রশাসন, ইমাম খতীব প্লাটফর্ম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে স্বচ্ছভাবে তদন্তকরে প্রকৃত হকদারদের তালিকা প্রণয়ন করতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক বলয় কিংবা বিশেষ সিন্ডিকেটের প্রভাবমুক্ত হয়ে প্রকৃত ও সক্রিয় ইমাম খতীব প্লাটফর্ম এবং প্রশাসনের সমন্বয়ে একটি অর্থবহ কমিটি করতে হবে। যাতে যথাযথ উপায়ে এ অনুদান প্রকল্প বাস্তবায়ন করা যায় ।
৪. ধর্মীয় সেবায় নিয়োজিত ইমাম ও মুয়াজ্জিনদের সামাজিক ও অর্থনৈতিক মর্যাদা নিশ্চিত করার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। ইমাম খতীবগণ যাতে মিম্বারে নিঃসংকোচে কুরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করতে পারেন; সরকারকে সে উদ্যোগ নিতে হবে।
৫. শুধু অনুদান নয়, মসজিদের ইমাম খতীব মুয়াজ্জিন ও খাদেমগণ কর্মস্থলে তাদের সামাজিক নিরাপত্তা ও যথাযথ অধিকার বাস্তবায়নে সরকারের জোরালো ভুমিকা দেখতে চান।

বহু মসজিদে ঠুনকো অজুহাতে আমাদের ইমাম খতীব মুয়াজ্জিন ও খাদেমগণকে চাকুরীচ্যুত করা হচ্ছে। তাই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ বাস্তবায়নের মাধ্যমে ইমাম খতীব মুয়াজ্জিন ও খাদেমগণের সামাজিক নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় সরকারকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতেহবে।এ বিষয়ে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, ইউএনওসহ অফিসার ইনচার্জগণকে আরও সক্রিয় ভুমিকা পালন করায়; সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে হবে।মুফতি শামীম মজুমদার আরও বলেন, ইমাম খতীব মুয়াজ্জিন ও খাদেমগণের স্বার্থে উল্লিখিত বিষয়সমূহ বাস্তবায়নে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন সরকারকে উপযুক্ত ও প্রয়োজনীয় সহযোগিতা করতে সর্বদা প্রস্তুত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com