1. dailyainerkantho@gmail.com : admin :
ঈদকে ঘিরে বিশাল ব্যানার, চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আলফাজ মহালদার - dailyainerkantho
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:০৪|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

ঈদকে ঘিরে বিশাল ব্যানার, চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আলফাজ মহালদার

ফরাস উদ্দিন
  • Update Time : মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬,
  • 146 Time View

ফরাস উদ্দিন:

শাহজাহানপুর ইউনিয়নে ঈদ শুভেচ্ছা ব্যানার ঘিরে আলোচনা, সামনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নের ১ ও 2 নম্বর ওয়ার্ডের উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রকাশিত একটি ব্যতিক্রমধর্মী শুভেচ্ছা ব্যানার এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ব্যানারটিতে মোঃ আলফাজ মহালদারকে কেন্দ্র করে অসংখ্য যুবক ও সমর্থকদের ছবি স্থান পেয়েছে।

মোঃ আলফাজ মহালদার ৬নং শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবেও দেখা হচ্ছে।

ব্যানারের একেবারে প্রথম সারিতে শুভাকাঙ্ক্ষী হিসেবে স্থান পাওয়া মোঃ ইমাম হোসেন একটি ইতিবাচক বার্তা দিয়ে বলেন, “আমরা চাই আমাদের ইউনিয়নে উন্নয়ন, শান্তি ও ঐক্য বজায় থাকুক। আলফাজ মহালদারের সুস্বাস্থ্য কামনা করি এবং আগামীতেও তিনি যেন মানুষের সেবা করতে পারেন—এটাই আমাদের প্রত্যাশা। জনগণ ভবিষ্যতে তাকে চেয়ারম্যান হিসেবে পাবে—এমনটাই আমরা আশা করি।” তার এই বক্তব্য স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

ব্যানারে “ঈদ মোবারক” শুভেচ্ছার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, ঐক্য এবং উন্নয়নের বার্তা তুলে ধরা হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে, যা স্থানীয় রাজনীতিতে তার সক্রিয়তা ও জনপ্রিয়তার প্রতিফলন বলে মনে করছেন এলাকাবাসী।

এলাকার সচেতন মহল মনে করছেন, এমন ব্যানার শুধু শুভেচ্ছা বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি ইতিবাচক প্রচারণার অংশ হিসেবেও বিবেচিত হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho