1. dailyainerkantho@gmail.com : admin :
বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল ঢাকা মহানগর উত্তর শাখার ১৯ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন - dailyainerkantho
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১১:৪৭|
শিরোনামঃ
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল ঢাকা মহানগর উত্তর শাখার ১৯ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন

সাইফুল আলম সরকার
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬,
  • 412 Time View

 

বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল
ঢাকা মহানগর উত্তর শাখার ১৯ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন

মো: সাইফুল আলম সরকার, ঢাকা:    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সমর্থিত পেশাজীবী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর শাখার ১৯ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে।

সংগঠনটির পথচলা শুরু হয় দলের কেন্দ্রীয় নেতৃত্বের দিকনির্দেশনা অনুসরণ করে। বিশেষভাবে,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জনাব তারেক রহমান-এর রাজনৈতিক নির্দেশনা ও অনুপ্রেরণায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং মন্ত্রী পদমর্যাদা সম্পন্ন,জনাব   রুহুল কবির রিজভী-মহোদয়ের তত্ত্বাবধানে এই সংগঠনের সাংগঠনিক ভিত্তি গড়ে ওঠে।

এছাড়াও সংগঠনের সমন্বয় কার্যক্রমে মুখ্য ভূমিকা পালন করেন কেন্দ্রীয় সমন্বয়ক আরিফুর রহমান তুষার, যার নেতৃত্বে সারাদেশে মোটরযান চালকদের একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম তৈরির কার্যক্রম জোরদার করা হচ্ছে।
আত্মপ্রকাশ ও কার্যক্রম:
বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ৬ জানুয়ারি ২০২৬ তারিখে, রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনের কর্মপরিকল্পনার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংগঠনটির আহবায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম শিক্ষক, জনাব সঞ্জয় দি রিপন এবং সদস্য সচিব এর ভূমিকায় আছেন, মোঃ মাহমুদ হোসেন এফসিএমএ।

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য:
এই পেশাজীবী সংগঠনের মূল লক্ষ্যসমূহ হলোঃ
মোটরযান চালকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা
পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ।

সামাজিক মর্যাদা বৃদ্ধি:
শ্রমিকদের কল্যাণ ও ঐক্য সুসংহত করা
বর্তমান প্রেক্ষাপটে, দেশের মোটরযান শ্রমিকদের অধিকার রক্ষা এবং তাদের সংগঠিত করার লক্ষ্যে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
সাংগঠনিক বিস্তৃতি:
কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ইতোমধ্যে ঢাকা মহানগর উত্তরসহ দেশের বিভিন্ন জেলায় কমিটি গঠন প্রক্রিয়া চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর শাখার এই আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
যোগাযোগ ও সংযুক্তি:
সংগঠনটির কার্যক্রম সম্পর্কে জানতে এবং যুক্ত হতে আগ্রহীরা অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে সংযুক্ত হতে পারেন।
www.bjmcd.org

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com