1. dailyainerkantho@gmail.com : admin :
দক্ষিণ এশিয়ায় ভারত হচ্ছে আঞ্চলিক নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি - dailyainerkantho
৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ১২:৪৭|
শিরোনামঃ
শপথ নিলেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমীন পঞ্চগড়ে দেবীগঞ্জ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত সেভ দ্য গ্রিন ফাউন্ডেশনের বালাগঞ্জ উপজেলা সমন্বয়ক মো. মইনুল ইসলাম ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু জামালগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি-এর কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব বিষয়ক সমন্বয় সভা মনোহরগঞ্জে অটোরিকশায় ছাগল চুরি, স্থানীয়দের সহায়তায় আটক ৩ এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সুনামগঞ্জ জেলা বিএনিপর চীনা ভাষা শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ অবদান: ‘ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন রিচার্ড ইন্টারন্যাশনাল-এর এমডি মনিরুজ্জামান সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে!! রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

দক্ষিণ এশিয়ায় ভারত হচ্ছে আঞ্চলিক নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি

সাইফুল আলম সরকার
  • Update Time : শনিবার, মে ২৩, ২০২৬,
  • 136 Time View

 

দক্ষিণ এশিয়ায় ভারত হচ্ছে আঞ্চলিক নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি

মো: সাইফুল আলম সরকার, ঢাকা:   ভারতে মুসলিম নির্য়াতন ও সংখ্যালঘু অধিকার বিষয়ে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান উপর্যুক্ত মন্তব্য করে বলেন দক্ষিণ এশিয়ায় ভারত হচ্ছে আঞ্চলিক নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি। আজ ২৩মে ২০২৬ইং শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সেমিনারে তিনি বলেন, সারাবিশ্বে এখন যে তিনটি রাষ্ট্রের দ্বারা মুসলিমরা হত্যা ও নিগ্রহ ও ষড়যন্ত্রের শিকার তারা হলো ইসরাইল, ভারত এবং আরব আমিরাত। তাদের যোগসাজস এবং তৎপরতা সম্পর্কে সতর্ক ও সচেতন থাকতে হবে। আর একই সাথে বাংলাদেশের ভারত তোষণকারী দেশবিরোধী শক্তিকেও চিহ্নিত করতে হবে।

তিনি বলেন, ভারতের হিন্দুত্ববাদ সাম্প্রতিক কোনো বিষয় নয়। এর ইতিহাস অনেক দীর্ঘ। বৃটিশ আমল থেকে শুরু হওয়া জুলুমের ধারাবাহিকতা আজকে একটি বৈশ্বিক রূপনিয়েছে। বাংলাদেশের জনগণ, সরকার ও রাজনৈতিক নেতৃত্বের করণীয় সম্পর্কে তিনি দিক নির্দেণনা প্রদান করেন। ভারতের সাথে চোরাচালানের ব্যবসা ও মাদকপণ্য আসা বন্ধ করা এবং ভারতীয় গরু কেনা ও ভারতীয় পণ্য ব্যবহার বর্জনের জন্য জনমত গঠনের ওপর বিশেষ জোর দিতে বলেন। রাজনৈতিক দলগুলোকে ভারত প্রশ্নে নিরবতা পরিহারের পরামর্শ দেন। সরকারকে তিনি নেপালের প্রধানমন্ত্রীর কাছ থেকে শিক্ষা নিতে বলেন। বাংলাদেশে ভারতীয় নাগরিক যারা অবৈধ অবস্থান করছেন তাদেরকে পুশব্যাক করার আহবান জানান।

সেমিনারে প্রবন্ধ পাঠ করেন জনাব মো. শাহ আলম। তিনি সাম্প্রতিককালে ভারতে মুসলিমদের ওপর পরিচালিত বহুবিধ নির্যাতনের ধরণ ও প্রকৃতিগুলো বিশ্লেষণ করেন। তিনি মুসলমানদের রাজনৈতিক প্রান্তিকীকরণ, তাদের বিরুদ্ধে সামাজিক সহিংসতা, আইনী বৈষম্য, বিদ্বেষ প্রচার এবং রাষ্ট্রীয় যোগসাজসের দৃষ্টান্ত তুলে ধরেন।
বিশিষ্ট ইতিহাসবিদ জনাব জিয়াউল হক বলেন, ১৫ শতাব্দীতে স্পেনে মুসলিম নিধনের মরিসকি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে শুরু করেছে ভারত। কেবল মুসলিম নিধন নয় পশ্চিম বঙ্গ, আসাম ও বিহারে বাঙালীদের বাঙালী এবং  মুসলিম পরিচয় আজ নিশ্চিহ্নের পথে। আমাদেরকে মানুষ, বাঙালী এবং মুসলিম- তিনভাবেই দায়িত্ব পালন করতে হবে।

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসিনুর রহমান বীর প্রতীক বলেন, আমাদেরকে বাংলাদেশে ভারতীয় নাগরিকদের লেবার পারমিট বাতিল করতে হবে। ভারতকে ভয় পাওয়ার কিছু নেই।
এমিরিটাস প্রফেসর ড. শাহজাহান খান বলেন, ভারত কেবল মুসলিমদের নির্যাতন করছে তাই নয়, ভারতে প্রচুর গীর্জা ভাঙা হয়েছে, শিখদের ওপরও নিষ্ঠুরতা করা হয়েছে। ভারতের এই অপরাধ প্রবণতাকে নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। ওআইসি, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক পরিমন্ডলে ভারতের ঘৃণ্য তৎপরতা ধারাবাহিকভাবে তুলে ধরতে হবে।

এ বি পাটির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আমাদের সুশীল সমাজ শাহবাগী-শুভেন্দুদের বিজেপি বয়ানের ব্যাপারে কথা বলতে মুখে ললিলপ নিয়ে আছে। এসবের পরিণতি ভালো নয়। এ ব্যাপারে তিনি কাশ্মীরে তাদের কেন্দ্রীয় সরকারের তল্পিবাহক মুসলিম নেতাদের দৃষ্টান্ত সামনে রাখতে বলেন।

অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন এফ ও এইচের চেয়ারম্যান ড. খন্দকার রাশেদুল হক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com