1. dailyainerkantho@gmail.com : admin :
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল - dailyainerkantho
৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| বিকাল ৩:০৫|
শিরোনামঃ
ঠাকুরগাঁও-১ আসনে ফয়সল আমিনের জয় জগন্নাথপুরে ২১ তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি ২০২৬ প্রদান সম্পন্ন ইবিতে ‘মোরাল প্যারেন্টিং ট্রাস্ট’–এর মতবিনিময় সভা স্কটল্যান্ডের এডিনবরায় জমজমাট ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল স্কটল্যান্ড–২০২৬’ ২০০৮ সালের পর হিলি স্টেশনে দাঁড়াবে ঢাকাগামী দুই ট্রেন, আনন্দমিছিল এলাকাবাসীর। সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু! তেঁতুলিয়ায় শীত পড়তে শুরু করেছে লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি,থানায় জিডি ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩ আদমদীঘিতে সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে এসিল্যান্ডের স্ট্যাটাস

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল

সাইফ উল্ল্যাহ
  • Update Time : শনিবার, আগস্ট ১৫, ২০২৬,
  • 56 Time View

 

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং জনগণের কল্যাণ কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য ও সাবেক ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ধর্মপাশা উপজেলার আহবায়ক মো: লিয়াকত আলী, ১ম যুগ্ন আহবায়ক আব্দুল হক, ৩য় যুগ্ন আহবায়ক মো: নুরুল ইসলাম বিএসসি, ৪র্থ যুগ্ন আহবায়ক জুলফিকার আলী ভুট্টো, কমিটির সদস্য মজিবুর রহমান মজুমদার, নেহাল আহমেদ, মাহবুব আলম হাদিস, সাবেক সাংগঠনিক কমিটির সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম কামাল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলমগীর কবির, সাইফুল ইসলাম কাঞ্চন, ছাত্রদলের আহবায়ক ওবায়দুল হক মজুমদার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লিয়াকত আলী, কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ সহ
বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ। মিলাদ ও দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।##

সাইফ উল্লাহ
মোবা: ০১৭১২৪৫১৪৪৬
তারিখ: ১৫/৮/২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com