1. dailyainerkantho@gmail.com : admin :
রাজশাহীতে সিটি প্রশাসক ও ভূমিমন্ত্রীর সাথে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের পৃথক সৌজন্য সাক্ষাৎ - dailyainerkantho
৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৬:১২|
শিরোনামঃ
ইবির ২৬৮ ডে লেবার ও থোক কর্মচারী ছাঁটাইয়ের সিদ্ধান্ত তেঁতুলিয়ায় জমি অবৈধ জবরদখলের চেষ্টার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শপথ নিলেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমীন পঞ্চগড়ে দেবীগঞ্জ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত সেভ দ্য গ্রিন ফাউন্ডেশনের বালাগঞ্জ উপজেলা সমন্বয়ক মো. মইনুল ইসলাম ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু জামালগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি-এর কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব বিষয়ক সমন্বয় সভা মনোহরগঞ্জে অটোরিকশায় ছাগল চুরি, স্থানীয়দের সহায়তায় আটক ৩ এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সুনামগঞ্জ জেলা বিএনিপর চীনা ভাষা শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ অবদান: ‘ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন রিচার্ড ইন্টারন্যাশনাল-এর এমডি মনিরুজ্জামান

রাজশাহীতে সিটি প্রশাসক ও ভূমিমন্ত্রীর সাথে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের পৃথক সৌজন্য সাক্ষাৎ

মশিউর রহমান
  • Update Time : রবিবার, আগস্ট ১৬, ২০২৬,
  • 88 Time View

 

রাজশাহীতে সিটি প্রশাসক ও ভূমিমন্ত্রীর সাথে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের পৃথক সৌজন্য সাক্ষাৎ

মশিউর রহমান রাজশাহী ব্যুরো: ​রাজশাহী সদর দলিল লেখক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ সিটি কর্পোরেশনের প্রশাসক এবং ভূমিমন্ত্রীর সাথে পৃথক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
​রবিবার (১৬ আগস্ট) বিকালে নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মাহফুজুর রহমান রিটন সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সমিতির নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে রাজশাহী সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সুমন রেজা, সহ-সভাপতি সাদিয়ার রহমান ভুটান এবং সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আকতার (মাবুল)-সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
​এর আগে গতকাল শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি-র বাসভবনে তাঁর সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যগণ।
​অনুষ্ঠানে রাজশাহী সদর দলিল লেখক সমিতির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে মাননীয় ভূমিমন্ত্রী সমিতির সার্বিক উন্নয়নকল্পে সর্বদা পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মোঃ সাদিয়ার রহমান ভুটান, সাধারণ সম্পাদক মোঃ সুমন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান (সুজন), সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আকতার (মাবুল), আইন বিষয়ক সম্পাদক আখেরুল ইসলাম (লিপন), দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মো: জাহিদুর রহমান (ফাহিম) এবং কার্যনির্বাহী সদস্য মো: টিপু সুলতান, মো: আসিফ ইকবাল কাজল ও মো: বাবুল হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com