
ফেনী পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এখনই সময়। দিনের পর দিন তাদের গাফিলতি বেড়েই চলেছে।
প্রশ্ন জাগে –
কি করছে তারা? কয়টা ড্রেন পরিষ্কার করেছে? কয়টা খাল খনন করেছে?
শোনা যাচ্ছে, সাত হাজার কোটি টাকার প্রজেক্ট নাকি পাশ হয়েছে। কিন্তু কিসের প্রজেক্ট? বালুর বস্তা ফেলা, নাকি ভিডিও করে কাজ দেখানো?
ফেনীতে জলাবদ্ধতার জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ এবং তাদের পা-ছাটা দালালরাই দায়ী। পানি হবে, তবে গলা সমান, কোমর সমান পানি – এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ফেনীর মানুষ কতটা অসহায় হলে একদিনের বৃষ্টিতেই রোগীকে ভ্যানগাড়িতে করে নিতে হয়। সেই ভ্যানগাড়ি আবার ৭-৮ জনে ধাক্কা দিতে হচ্ছে, কারণ রাস্তায় কোমর সমান পানি। এম্বুলেন্সও মাঝপথে আটকে গেছে। রোগীর অবস্থা ছিল সংকটাপন্ন।
প্রশ্ন থেকে যায় – এসবের সংস্কার কি এখনই জরুরি নয়?
ফেনীবাসী কি আর চুপ করে থাকবে?