1. dailyainerkantho@gmail.com : admin :
তেঁতুলিয়া মোবাইল দোকানে চুরি আন্তঃ জেলার চোর চক্রের সদস্য গ্রেফতার - dailyainerkantho
৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| ভোর ৫:১৯|
শিরোনামঃ
ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ: অনুষ্ঠিত হলো ACROSS-BD স্টেকহোল্ডার সভা রাণীশংকৈলে ৭ নভেম্বর পালনে প্রশাসনের প্রস্তুতি, সভায় নেওয়া হলো নানা কর্মসূচি গার্মেন্ট শিল্পের অস্থিরতা নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১৪ দফা দাবি রাজশাহীতে চলছে বিভাগীয় বইমেলা ইবির ২৬৮ ডে লেবার ও থোক কর্মচারী ছাঁটাইয়ের সিদ্ধান্ত তেঁতুলিয়ায় জমি অবৈধ জবরদখলের চেষ্টার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শপথ নিলেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমীন পঞ্চগড়ে দেবীগঞ্জ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত সেভ দ্য গ্রিন ফাউন্ডেশনের বালাগঞ্জ উপজেলা সমন্বয়ক মো. মইনুল ইসলাম

তেঁতুলিয়া মোবাইল দোকানে চুরি আন্তঃ জেলার চোর চক্রের সদস্য গ্রেফতার

খাদেমুল ইসলাম
  • Update Time : সোমবার, আগস্ট ৩১, ২০২৬,
  • 68 Time View

 

তেঁতুলিয়া মোবাইল দোকানে চুরি আন্তঃ জেলার চোর চক্রের সদস্য গ্রেফতার

পঞ্চগড় জেলা প্রতিনিধি
খাদেমুল ইসলাম! পঞ্চগড়ের
তেঁতুলিয়ায় চৌরাস্তা বাজারে ইলহাম টেলিকম শপিং মলের একটি মোবাইল ফোনের দোকানে সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (২৯ আগষ্ট ) গাজীপুর থানার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কাসিমপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. কামাল হোসেন (৪০)। তাদের সবার বাড়ি গাজীপুর জেলার বিভিন্ন এলাকায়।

 

পুলিশ জানায়, গত ১৪ আগষ্ট তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে ইলহাম টেলিকম শপিং মলের একটি মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী দোকান মালিক জুলহাস বাদী হয়ে তেঁতুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই চোরদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি ৪-৫ জন করে মোট ৮টি দলে বিভক্ত হয়ে সারা দেশে পরিকল্পিতভাবে চুরি করে আসছিল। কামাল হোসেন এই চক্রের অন্যতম সমন্বয়ক।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান
বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে চোর চক্রটির অবস্থান শনাক্ত করা হয়। পরে বিশেষ অভিযান চালিয়ে গাজীপুর
এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com