1. dailyainerkantho@gmail.com : admin :
বিটা চেয়ারম্যান আশিক চৌধুরীর অপসারণ চান রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি - dailyainerkantho
৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১:০৮|
শিরোনামঃ
সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে!! রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ঠাকুরগাঁওয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ খেলোয়াড় বাছাই সম্পন্ন, তারুণ্যের জয়জয়কার। মনোহরগঞ্জে ৩০০শিক্ষার্থীর মধ্যে ২৪৭ জন ফেল, শিক্ষকদের ফুল দিয়ে অভিনব প্রতিবাদ উদ্যোক্তা, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক ও সংগঠক মো. আলিফ রানা পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব সম্মাননা প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ২৮-২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ মনোহরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী! বিএনপি জন্মগতভাবেই জাতির সাথে প্রতারণা করে আসছে: শিবির সভাপতি বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে

বিটা চেয়ারম্যান আশিক চৌধুরীর অপসারণ চান রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি

মো সাইফুল আলম সরকার
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬,
  • 71 Time View

 

বিটা চেয়ারম্যান আশিক চৌধুরীর অপসারণ চান রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি

মো: সাইফুল আলম সরকার, ঢাকা: রাষ্ট্রায়ত্ত চিনিকলসহ ৪৪টি শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান বেসরকারি খাতে প্রদানের সরকারী সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন চিনিকল খাতের নেতৃবৃন্দরা। পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার লুণ্ঠনজীবী ব্যবসায়ী শ্রেণীর স্বার্থে ২০২০ সালে করোনার সময় ২৫টি পাটকল ও ৬টি চিনিকল বন্ধ করে দিয়েছিল। জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উচ্ছেদ করলেও লুণ্ঠনজীবী ব্যবসায়ী শ্রেণীর স্বার্থে কোনো আঘাত লাগেনি।জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ, সরকার গঠিত হয়েছে। অথচ দেশে লুণ্ঠন প্রক্রিয়া বন্ধ হয়নি। নেতৃবৃন্দ প্রশ্ন তোলেন, ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা প্রতিষ্ঠান বেসরকারি খাতে তুলে দেয়ার সম্মতি তারেক রহমানের সরকার কোত্থেকে পেলেন ?

রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটির এক বৈঠক গতকাল ৩১শে অগাস্ট বিকেল ৩ টায় পুরানা পল্টনস্থ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি অফিসে কমিটির যুগ্ম-আহবায়ক কাইয়ুম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে গত ১০ই অগাস্ট ঢাকায় অনুষ্ঠিত চিনিকল শ্রমিক ও আখচাষী সমাবেশ,লাল টুপির মিছিল এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচী পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় মৌখিক রিপোর্ট প্রদান করেন সংগ্রাম কমিটি’র আহবায়ক কামরুজ্জামান ফিরোজ, বিগত টাস্কফোর্স সদস্য আবদুল্লাহ কাফী রতন। বৈঠকে উপস্থিত ছিলেন টিপু বিশ্বাস, বজলুর রশিদ ফিরোজ, ফয়জুল হাকিম,ডাঃ হারুন আর রশিদ, শামীম ইমাম, দলিলের রহমান দুলাল।

বৈঠকে রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান বেসরকারি খাতে প্রদানের গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহবান জানান হয়। রাষ্ট্রীয় উদ্যোগে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে বিদ্যমান রাষ্ট্রায়ত্ত চিনিকল গুলো আধুনিকায়ন করা,দেশের শিল্প কৃষি বিকাশের লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানি নির্ভর জ্বালানি নীতি পরিহার করার ইত্যাদি দাবীতে শ্রমিক কৃষক শ্রমজীবী জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান হয়।
নেতৃবৃন্দ আর-ও বলেন, বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসা করার জন্য উদ্ভুদ্ধ করে বন্ধ শিল্প কারখানা স্বচল করার প্রতিশ্রুতি দিয়ে আসছে যার দৃশ্যমান কোনো বিদেশি বিনিয়োগকারী আসে নাই। বিগত প্রায় দুই বছর থেকে সরকারের সাথে ভেলকিবাজি করছে এবং রাষ্ট্রীয় সুবিধা ভোগ করছে।

অনতিবিলম্বে প্রতারক আশিক চৌধুরী গং দের বাংলাদেশ থেকে বিতারিত না করলে সারাদেশে সর্বস্তরের শ্রমিক কৃষক মজলুম জনগণকে সাথে নিয়ে প্রতারক গোষ্ঠী, লুণ্ঠনজীবী ব্যবসায়ী শ্রেণী- দুর্নীতিবাজ রাজনীতিবিদ ও আমলাতন্ত্রের বিষাক্ত চক্র ও এদের মদদদাতা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আহবান জানান হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com