1. dailyainerkantho@gmail.com : admin :
ঢাকায় Regenexx Pain Solution-এর যাত্রা শুরু, আধুনিক চিকিৎসায় নতুন দিগন্ত - dailyainerkantho
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ২:০৮|
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পঞ্চগড়ে নবম শ্রেণি শিক্ষার্থী ধর্ষন পর মৃত্যু এঘটনায় গ্রেপ্তার ২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি

ঢাকায় Regenexx Pain Solution-এর যাত্রা শুরু, আধুনিক চিকিৎসায় নতুন দিগন্ত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬,
  • 55 Time View

 

ঢাকায় Regenexx Pain Solution-এর যাত্রা শুরু, আধুনিক চিকিৎসায় নতুন দিগন্ত

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের চিকিৎসা খাতে নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান Regenexx Pain Solution Bangladesh। জয়েন্টের ব্যথা, অটোইমিউন রোগ এবং অ্যান্টি-এজিং চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন আনতে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রভিত্তিক রিজেনারেটিভ মেডিসিন প্রযুক্তি নিয়ে দেশে কার্যক্রম শুরু করছে।
প্রতিষ্ঠানটির সফট লঞ্চিং উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জানানো হয়, এটি এশিয়ার প্রথম ISO সার্টিফাইড ও লাইসেন্সপ্রাপ্ত রিজেনারেটিভ চিকিৎসা কেন্দ্রগুলোর একটি। এখানে অস্ত্রোপচার ছাড়াই শরীরের নিজস্ব কোষ ব্যবহার করে দীর্ঘমেয়াদী চিকিৎসা সেবা প্রদান করা হবে।
অনুষ্ঠানে দেশি-বিদেশি কূটনীতিক, চিকিৎসক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এর মধ্যে রয়েছেন ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর নাসির উদ্দিন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জন প্রফেসর আখলাক হোসেন খান, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল আবেদ আলীসহ আরও অনেকে।
এছাড়া অনুষ্ঠানে Regenexx Foundation-এর কার্যক্রমও উদ্বোধন করা হবে, যা ব্যথায় ভোগা অসহায় মানুষের জন্য একটি মানবিক সহায়তা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট ডা. মনজুর এ খোদা জানান, বাংলাদেশে বর্তমানে প্রায় ২০ শতাংশ মানুষ বিভিন্ন ধরনের ব্যথা, আর্থ্রাইটিস ও অটোইমিউন রোগে ভুগছেন। আধুনিক ও নন-সার্জিক্যাল চিকিৎসার মাধ্যমে এই সমস্যার কার্যকর সমাধান সম্ভব।
তিনি আরও বলেন, Regenexx-এর চিকিৎসা পদ্ধতিতে Platelet Rich Plasma (PRP), Exosome, Bone Marrow Concentrate এবং Micro Fat প্রযুক্তি ব্যবহার করা হয়। পাশাপাশি Hyperbaric Oxygen Therapy, Pulsed Magnetic Wave ও Robotic Laser প্রযুক্তি রোগীর শরীরের স্বাভাবিক নিরাময় ক্ষমতা বাড়াতে সহায়তা করে।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজন ও নৈশভোজের ব্যবস্থাও থাকবে।
চিকিৎসা খাতে নতুন এই উদ্যোগ দেশে আধুনিক চিকিৎসা প্রযুক্তির বিস্তার ঘটাবে এবং রোগীদের জন্য নিরাপদ ও কার্যকর বিকল্প চিকিৎসা পদ্ধতির পথ উন্মুক্ত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com