
কুমিল্লা জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে জসিম উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ
এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার ৬নং মৈশাতুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক জনাব জসিম উদ্দিন কুমিল্লা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহম্মদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
এ সময় জসিম উদ্দিন জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। তিনি কুমিল্লা মহানগর বিএনপির নেতা নজরুল ইসলাম ভিপিসহ দলের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ জসিম উদ্দিনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বিষয়ে খোঁজখবর নেন।
জসিম উদ্দিন বলেন, মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য। তিনি মৈশাতুয়া ইউনিয়নের সাধারণ মানুষের কল্যাণে ভবিষ্যতেও আরও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।