1. dailyainerkantho@gmail.com : admin :
হরিনাকুন্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা। - dailyainerkantho
৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ২:২৮|
শিরোনামঃ
শপথ নিলেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমীন পঞ্চগড়ে দেবীগঞ্জ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত সেভ দ্য গ্রিন ফাউন্ডেশনের বালাগঞ্জ উপজেলা সমন্বয়ক মো. মইনুল ইসলাম ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু জামালগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি-এর কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব বিষয়ক সমন্বয় সভা মনোহরগঞ্জে অটোরিকশায় ছাগল চুরি, স্থানীয়দের সহায়তায় আটক ৩ এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সুনামগঞ্জ জেলা বিএনিপর চীনা ভাষা শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ অবদান: ‘ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন রিচার্ড ইন্টারন্যাশনাল-এর এমডি মনিরুজ্জামান সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে!! রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

হরিনাকুন্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা।

মো খলিলুর রহমান
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬,
  • 73 Time View

 

হরিনাকুন্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা।

ঝিনাইদহ জেলার অন্তর্গত হরিনাকুন্ডু উপজেলার এক নম্বর ভাই না ইউনিয়নের কালিশংকরপুর গ্রামের মোলাম উদ্দিন (৫০) নামের এক ইউপি সদস্যের কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি ১ নম্বর ভায়না ইউনিয়নের দীর্ঘদিন এ ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করে আসছিলেন কালিশংকরপুর গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে ,গত 9 সেপ্টেম্বর রাত ৮ টায় দিকে তিনি বাড়ির কাছাকাছি অবস্থান করেছিলেন এমন সময় পূর্ব থেকে ওত পেতে থাকা কিছু দুর্বৃত্ত তাহার উপর হামলা চালায় ।
হামলাকারীরা তাকে উপর্যূপুরী আঘাত করলে গুরুতর আহত হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে পরবর্তীতে হামলাকারীরা স্থান ত্যাগ করে
স্থানীয়রা এবং পরিবার সূত্রে জানা যায়,
গুরুতর আহত মোলাম উদ্দিনকে স্থানীয় লোকজন এবং পরিবারের সদস্যরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসার জন্য উদ্যোগ নেন।
আহত মোলাম উদ্দিনকে অবস্থার অবনতি দেখে পরিবারের সদস্যগণ সিদ্ধান্ত নেন এবং দ্রুত উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে নিয়ে যান।
কর্তব্যরত চিকিৎসক আহত মোলাম উদ্দিনকে তাৎক্ষণিক দেখে তাকে মৃত ঘোষণা করেন এবং তিনি আরও বলেন হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন।
হরিণাকুন্ড থানার অফিসার ইনচার্জ (ওসি)জনাব মোঃ মাসুম খান জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন মোলাম উদ্দিনের উপর হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গুরুতর আহত অবস্থায় তাহাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অফিসার ইনচার্জ (ওসি) আরও জানান, লাশ পুলিশের হেফাজতের পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো ব্যবস্থা গ্রহণ করা হইবে এ ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনতে ইতিমধ্যে পুলিশ কাজ করছে।
এদিকে ইউপির সদস্য মোলাম উদ্দিনের নিহতের খবর অত্র এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী শোক ও গভীর উত্তেজনা দেখা দেয় তবে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
হামলার প্রকৃত কারণ, জড়িতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তদন্তের পরে জানা যাবে বলে পুলিশ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com