1. dailyainerkantho@gmail.com : admin :
ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ - dailyainerkantho
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ৯:৪৫|
শিরোনামঃ
শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন

ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ

এস এম আনোয়ার
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬,
  • 16 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫নং ঝলম (দঃ) ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় জনগণের উদ্যোগে  মোটরসাইকেল শোডাউন ও ব্যাপক গণসংযোগ করেছেন বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজ সেবক চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বাসার।

বৃহস্পতি বার (১৭সেপ্টেম্বর) ঝলম প্রাইমারী স্কুল থেকে তার নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোডাউন বের হয়। শোডাউনটি চিতোষী হয়ে ঝলম ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পরে তিনি স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন।

গণসংযোগ কালে আবুল বাসার বলেন, আমি দীর্ঘদিন ধরে দলের সুদিন-দুর্দিনে স্থানীয় নেতাকর্মীদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। ঝলম (দঃ) ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত ও মডেল ইউনিয়নে রূপান্তরিত করতেই আমার এই পথচলা। দলের জন্য তার অতীতের রাজনৈতিক ত্যাগ ও নিবেদিত কর্মকাণ্ডের সার্বিক মূল্যায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাকে দলীয় মনোনয়ন প্রদান করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, আবুল বাসার  দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সামাজিক ভাবে  বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর কারণে সাধারণ মানুষের সঙ্গে তার একটি আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে। আমরা চাই ইউনিয়নে আবুল বাসারের মতো যোগ্য প্রার্থীরা এগিয়ে আসুক।

আবুল বাসার  আরও বলেন,
আজ ঝলম ইউনিয়নের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ভালোবাসায় আমি সত্যিই অভিভূত। আপনারা আমাকে যেভাবে আপন করে নিয়েছেন, এটি আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। আমি মনে করি, জনপ্রতিনিধি হওয়া মানে শুধু একটি পদ নয়—এটি জনগণের সেবা করার একটি বড় দায়িত্ব।
আমি নির্বাচিত হলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ৫নং দক্ষিণ ঝলম ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থাকার চেষ্টা করব।

এ সময় ঝলম (দঃ) ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক তার সঙ্গে মোটরসাইকেল শোডাউন ও প্রচার-প্রচারণায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com