1. dailyainerkantho@gmail.com : admin :
মোহনপুরে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ - dailyainerkantho
২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সন্ধ্যা ৬:৪৭|
শিরোনামঃ
ব্রহ্মপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া: চেয়ারম্যান পদে উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার নিয়ে মাঠে মোঃ শরিফুল ইসলাম বিপ্লব বাংলাবান্ধা স্থলবন্দরের পণ্যবাহী ট্রাক ড্রাইভারকে মারপিট ইবির নতুন ছাত্র-উপদেষ্টা ড. মো. মামুন আল রশীদ দোহারে চাঞ্চল্যকর জোড়া খুন মামলার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হরিণাকুন্ডুতে জামায়াত নেতার ওপর হামলা, হাসপাতালে ভর্তি শিপ্রা রাণী ঘোষের মৃত্যুর মূল কারণ উদঘাটন ও ন্যায় বিচার নিশ্চিত করুন আন্তর্জাতিক নদী দিবসে ময়মনসিংহে গ্রীন ভয়েসের ছাত্র-যুব সমাবেশ থেকে ১০ দফা দাবি ও সুপারিশ মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানে মাদকবিরোধী অভিযান, স্কুপ-বিয়ারসহ যুবক আটক পুলিশ ভেরিফিকেশনে যোগ্য প্রার্থীদের বাতিলে ইবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ ৪ লাখ টাকার খাজনা যেভাবে হয়ে গেল ৬ হাজার, আদমদীঘির ভুমি অফিসগুলোতে ঘুষ ছাড়া সেবা পায় না ভূমি মালিকরা

মোহনপুরে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

মশিউর রহমান
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬,
  • 28 Time View

 

মোহনপুরে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

মশিউর রহমান রাজশাহী ব্যুরো:
রাজশাহীর মোহনপুরে জান্নাতুন (৫৫) নামে এক নারীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে আমিনুল ইসলাম (৩২)-এর বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে তার বাবা মুজিব সরদারকেও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুন ওই গ্রামের মুজিব সরদারের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম মাদক সেবন করতেন বলে পরিবারের সদস্যদের অভিযোগ। মাদক সেবনকে কেন্দ্র করে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলায় জড়াতেন। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ১টার দিকে আমিনুল হাসুয়া দিয়ে তার মা জান্নাতুনকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। এ সময় মাকে রক্ষা করতে এগিয়ে গেলে আমিনুল তার বাবা মুজিব সরদারকেও কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা মুজিব সরদারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

এ বিষয়ে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার বলেন, মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আমিনুল ইসলামকে মোহনপুর থানা পুলিশ আটক করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com