1. dailyainerkantho@gmail.com : admin :
৪৯তম বিসিএস থেকে বাদ পড়ে সরকারকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন মো. ইমরুল হাসান ইমন নামে এক প্রার্থী। - dailyainerkantho
৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ১১:০৮|
শিরোনামঃ
জাতীয় পথশিশু দিবস ও ডেঙ্গু সচেতনতায় সিআরসির আলোচনা সভা যুব জমিয়ত সভাপতির সঙ্গে ছাত্র জমিয়তের মতবিনিময় অনুষ্ঠিত হিট প্রজেক্টের আওতায় ইবিতে ‘সুপার রেজোলিউশন মাইক্রোস্কোপ’ প্রশিক্ষণ সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ তেঁতুলিয়ায় নোঙর রিভার ক্যাম্প শুভ উদ্বোধন ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলন সভাপতি আবু তাহের সোনা, সাধারণ সম্পাদক ওয়াহিদুল, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি সংকট নিরসনসহ ১০ দফা প্রস্তাব জমিয়তের শুরা অধিবেশনে কবি মিঠুন কুমার ঘোষকে সাহিত্য সম্মাননা ‘হাম ও ডেঙ্গুঃ জনস্বাস্থ্য সুরক্ষায় নগর পরিকল্পনার ভূমিকা’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নিজের বাড়িতেই আজ পরবাসীর মতো জীবন কাটাতে হচ্ছে- তেজস্বী তুরিন

৪৯তম বিসিএস থেকে বাদ পড়ে সরকারকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন মো. ইমরুল হাসান ইমন নামে এক প্রার্থী।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২, ২০২৬,
  • 24 Time View

 

৪৯তম বিসিএস থেকে বাদ পড়ে সরকারকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন মো. ইমরুল হাসান ইমন নামে এক প্রার্থী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নিজ আইডিতে এ সংক্রান্ত একটি পোস্ট দেন।

ওই পোস্টে তিনি লেখেন, ‘একটা খবর তেমন কাউকেই জানানো হয়নি। আমি ৪৯তম বিশেষ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। আজ গেজেট থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়া নিয়ে আমি কোনো অভিযোগ দিচ্ছি না। মায়াকান্না করে মানুষের সহানুভূতি নেওয়ার ইচ্ছাও নেই৷ জাস্ট বিষয়টা সবাইকে জানানোর জন্য পোস্ট করছি।’

ইমরুল হাসান ইমন লেখেন, ‘আমি এই সরকারকে ধন্যবাদ জানাই। বাংলাদেশে চাকরি পাওয়ার ক্রাইটেরিয়া কী সেটা তারা ফিক্স করে দিয়েছে, নাচতে নেমে আসলে ঘোমটা দিয়ে লাভ নেই।’

সর্বশেষ তিনি লেখেন, ‘জীবন নিয়ে খুব বেশি চিন্তা করি না। কিছু না কিছু হয়তো করে নেব জীবনে। তবে জীবনের প্রতিটি সংকটে আমি যেন দৃঢ় থাকতে পারি, কখনও যাতে হার না মানি, সৃষ্টিকর্তা যাতে সেই সামর্থ্য আমাকে দেন। সবার কাছেও সেই দোয়াই চাই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com