1. dailyainerkantho@gmail.com : admin :
তিতাসে সর্বোচ্চ নম্বরের পর এবার বোর্ড বৃত্তির তালিকায় দিয়া দেবনাথ - dailyainerkantho
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৯:২৯|
শিরোনামঃ
সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকার প্লট দখল-চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি রাবিতে সাংবাদিকদের উপর হামলায় ইবি সাংবাদিকদের প্রতিবাদ ইবিতে স্কলারশিপ ও ক্যারিয়ার নিয়ে সেমিনার মনোহরগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া কিশোর গ্যাং লিডার সাকিব গ্রেপ্তার ইবিতে বিএনপি সরকারের ‘২০০ দিনের ব্যর্থতা’ তুলে ধরল ছাত্রশক্তি সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন। চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ। ইবিস্থ রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত রাণীশংকৈলে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক, মোটরসাইকেল জব্দ প্রাইম ফাইন্যান্স অবসায়নের দাবি আমানতকারীদের, বাংলাদেশ ব্যাংকের শর্ত পূরণ হয়নি

তিতাসে সর্বোচ্চ নম্বরের পর এবার বোর্ড বৃত্তির তালিকায় দিয়া দেবনাথ

বিশেষ প্রতিনিধি
  • Update Time : সোমবার, অক্টোবর ৫, ২০২৬,
  • 16 Time View

 

তিতাসে সর্বোচ্চ নম্বরের পর এবার বোর্ড বৃত্তির তালিকায় দিয়া দেবনাথ

আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের শিক্ষার্থীর ধারাবাহিক সাফল্যে উচ্ছ্বসিত বিদ্যালয় পরিবার

বিশেষ প্রতিনিধি
এসএসসি ২০২৬ পরীক্ষায় তিতাস উপজেলায় সর্বোচ্চ নম্বর অর্জনের পর এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রকাশিত বৃত্তির তালিকায়ও স্থান করে নিয়েছে দিয়া দেবনাথ। এর আগে তার সর্বোচ্চ নম্বর পাওয়ার খবর বিভিন্ন টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

দিয়া দেবনাথ আনন্দ মাল্টিমিডিয়া স্কুল, তিতাস শাখার শিক্ষার্থী। কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রকাশিত বৃত্তির তালিকায় তার ক্রমিক নম্বর ১৭৭ এবং রোল নম্বর ১৭২৪৭২ উল্লেখ রয়েছে। তালিকায় তার উপজেলা হিসেবে TITASH, COMILLA উল্লেখ করা হয়েছে।

এসএসসি পরীক্ষায় উপজেলায় সর্বোচ্চ নম্বর অর্জনের পর বোর্ড বৃত্তির তালিকায় স্থান পাওয়ায় দিয়ার সাফল্যে নতুন মাত্রা যুক্ত হয়েছে। তার এ অর্জনে পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের চেয়ারম্যান বলেন, “দিয়ার ধারাবাহিক সাফল্য আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তার মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতেও সে আরও বড় সাফল্য অর্জন করবে এবং পরিবার ও বিদ্যালয়ের সুনাম উজ্জ্বল করবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “এসএসসিতে তিতাস উপজেলায় সর্বোচ্চ নম্বর অর্জনের পর বোর্ড বৃত্তির তালিকায় স্থান পাওয়া দিয়ার অসাধারণ সাফল্যের প্রমাণ। তার এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। দিয়ার সাফল্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।”

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মেধা বিকাশ, নিয়মিত পাঠদান, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে।

দিয়া দেবনাথের এ সাফল্যে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল, তিতাস শাখা পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও শিক্ষাজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com