1. dailyainerkantho@gmail.com : admin :
ইবির নতুন প্রেস প্রশাসক হলেন অধ্যাপক মাহবুব মর্শিদ - dailyainerkantho
২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১১:৩৮|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ​ঠাকুরগাঁওয়ে বিভাগীয় হিফজ ও হুসনে সওত প্রতিযোগিতার জেলা বাছাই সম্পন্ন: বিজয়ী ২১ শিক্ষার্থী শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য নিরসন করুন- মো: তোফায়েল সরকার ঠাকুরগাঁওয়ে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করলেন পুলিশ সুপার ইয়াকুব আলীর উপরে বর্বর রচিত হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই- বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন ঠাকুরগাঁওয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা জানালেন শরিফুল ইসলাম শরীফ মাঠে সরব জহিরুল ইসলাম, বাইক শোডাউনে চিরামে ব্যাপক সাড়া ইবিতে নির্মাণাধীন হলের কাজ চলাকালে বাঁশ ভেঙে পড়ে শ্রমিক আহত ১১তম গ্রেডসহ ৩ দফা দাবিতে প্রাথমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন ও পরবর্তী কর্মসূচি ঘোষণা

ইবির নতুন প্রেস প্রশাসক হলেন অধ্যাপক মাহবুব মর্শিদ

আজিজুল হাকিম
  • Update Time : সোমবার, অক্টোবর ১৯, ২০২৬,
  • 32 Time View

 

ইবির নতুন প্রেস প্রশাসক হলেন অধ্যাপক মাহবুব মর্শিদ

আজিজুল হাকিম,ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রেস প্রশাসক হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. গাজী মো. মাহবুব মর্শিদকে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, প্রেস প্রশাসক হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. গাজী মো. মাহবুব মর্শিদ-কে আগামী ২১ অক্টোবর থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রেস প্রশাসক হিসেবে ভাইস-চ্যান্সেলর মহোদয় নিয়োগদান করেছেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

উল্লেখ্য, এর আগে প্রেস প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক এ কে এম. মফিদুল ইসলাম -এর মেয়াদ ২০ অক্টোবর শেষ হবে। দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে প্রেস প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করায় অধ্যাপক ড. এ কে. এম মফিজুল ইসলাম-কে বিশ্ববিদালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com