1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে ৩০০শিক্ষার্থীর মধ্যে ২৪৭ জন ফেল, শিক্ষকদের ফুল দিয়ে অভিনব প্রতিবাদ - dailyainerkantho
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:০২|
শিরোনামঃ
মনোহরগঞ্জে ৩০০শিক্ষার্থীর মধ্যে ২৪৭ জন ফেল, শিক্ষকদের ফুল দিয়ে অভিনব প্রতিবাদ উদ্যোক্তা, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক ও সংগঠক মো. আলিফ রানা পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব সম্মাননা প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ২৮-২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ মনোহরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী! বিএনপি জন্মগতভাবেই জাতির সাথে প্রতারণা করে আসছে: শিবির সভাপতি বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার

মনোহরগঞ্জে ৩০০শিক্ষার্থীর মধ্যে ২৪৭ জন ফেল, শিক্ষকদের ফুল দিয়ে অভিনব প্রতিবাদ

এস এম আনোয়ার
  • Update Time : সোমবার, নভেম্বর ২, ২০২৬,
  • 8 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজে ফল বিপর্যয়ের ঘটনায় ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে উপজেলা ছাত্রদল। কলেজটির ৩০০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৭ জন অকৃতকার্য হওয়ায় শিক্ষার মান ও ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করে অধ্যক্ষসহ শিক্ষকদের ফুলের তোড়া দিয়ে প্রতিবাদ জানান ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (১ নভেম্বর) সকালে কলেজের অফিস কক্ষে উপস্থিত হয়ে অধ্যক্ষ নাজমা বেগমসহ শিক্ষকদের হাতে ফুলের তোড়া তুলে দেন উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী, সহসভাপতি সজিবুর রহমান শান্ত, নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি তারিক আজিজ, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ফল বিপর্যয়ের দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই ছাত্রদলের পক্ষ থেকে এই ব্যতিক্রমী প্রতিবাদ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষকদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ভবিষ্যতে রাজনৈতিক বিবেচনায় কোনো শিক্ষার্থীর ফরম পূরণ কিংবা এ সংক্রান্ত তদবির নিয়ে ছাত্রদল বা বিএনপির কোনো অঙ্গসংগঠনের নেতাকর্মী কলেজে যাবেন না। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতেই ফরম পূরণের সুযোগ দিতে হবে। এক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় যেন প্রাধান্য না পায়।

নুর মোহাম্মদ মেহেদী বলেন, ফুল আমাদের প্রতিবাদের ভাষা। আমরা চাই কলেজের শিক্ষার পরিবেশ ও মানের উন্নয়ন হোক। শিক্ষার্থীরা যেন আগামীতে ভালো ফলাফল অর্জন করতে পারে, সে ক্ষেত্রে ছাত্রদলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

এ বিষয়ে বক্তব্য জানতে নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজমা বেগমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com