1. dailyainerkantho@gmail.com : admin :
ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা - dailyainerkantho
৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১১:৫৫|
শিরোনামঃ
ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ: অনুষ্ঠিত হলো ACROSS-BD স্টেকহোল্ডার সভা রাণীশংকৈলে ৭ নভেম্বর পালনে প্রশাসনের প্রস্তুতি, সভায় নেওয়া হলো নানা কর্মসূচি গার্মেন্ট শিল্পের অস্থিরতা নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১৪ দফা দাবি রাজশাহীতে চলছে বিভাগীয় বইমেলা ইবির ২৬৮ ডে লেবার ও থোক কর্মচারী ছাঁটাইয়ের সিদ্ধান্ত তেঁতুলিয়ায় জমি অবৈধ জবরদখলের চেষ্টার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শপথ নিলেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমীন পঞ্চগড়ে দেবীগঞ্জ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত সেভ দ্য গ্রিন ফাউন্ডেশনের বালাগঞ্জ উপজেলা সমন্বয়ক মো. মইনুল ইসলাম

ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

ইবি প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬,
  • 11 Time View

 

ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

ইবি প্রতিনিধি

আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) শহীদ আব্দুস সোবহান মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

আয়োজিত এ অনুষ্ঠানে শাখার সহ-সভাপতি হাফেজ আব্দুল্লাহর সঞ্চালনায় এবং শাখা সভাপতি এস এম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি মো. মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন ইবি শাখার সাবেক জয়েন্ট সেক্রেটারি আব্দুল মালেক, শাখা সেক্রেটারি খন্দকার আরিফ, সহ-সভাপতি আব্দুল মুনতাকিম, জাহিদুল ইসলাম ও শাকিল আহমেদ, জয়েন্ট সেক্রেটারি তরিকুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক তালুকদার মো. আব্দুল্লাহ, সহ-আইটি সম্পাদক আব্দুর রহমানসহ শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও সংবর্ধিত শিক্ষার্থীরা।

বক্তারা উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন, বিশ্ববিদ্যালয়ের আঙিনায় নিজেদের যোগ্যতা, মেধা ও প্রতিভার স্বাক্ষর রাখার উপযুক্ত সময় এখনই। দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে হলে নিজেদের সুশিক্ষিত, দক্ষ, যোগ্য ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য আত্মবিশ্বাস, অধ্যবসায় ও নৈতিকতার সমন্বয় ঘটাতে হবে।

এ সময় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত পঙ্‌ক্তি— “আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে?” উদ্ধৃত করে শিক্ষার্থীদের ঘুমন্ত প্রতিভাকে জাগিয়ে তোলা এবং নিজেদের যোগ্যতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানানো হয় এবং আগামী দিনে উচ্চশিক্ষা, জ্ঞানচর্চা ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাঁদের অনুপ্রাণিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com