1. dailyainerkantho@gmail.com : admin :
নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে আদিবাসী উৎসব অনুষ্ঠিত - dailyainerkantho
৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ১১:৩৩|
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে আদিবাসী উৎসব অনুষ্ঠিত তিন দিন ব্যাপী বারভিডা কার এক্সপো ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ: অনুষ্ঠিত হলো ACROSS-BD স্টেকহোল্ডার সভা রাণীশংকৈলে ৭ নভেম্বর পালনে প্রশাসনের প্রস্তুতি, সভায় নেওয়া হলো নানা কর্মসূচি গার্মেন্ট শিল্পের অস্থিরতা নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১৪ দফা দাবি রাজশাহীতে চলছে বিভাগীয় বইমেলা ইবির ২৬৮ ডে লেবার ও থোক কর্মচারী ছাঁটাইয়ের সিদ্ধান্ত তেঁতুলিয়ায় জমি অবৈধ জবরদখলের চেষ্টার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শপথ নিলেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমীন

নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে আদিবাসী উৎসব অনুষ্ঠিত

মো আরিফ হোসেন
  • Update Time : শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬,
  • 12 Time View

 

নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে আদিবাসী উৎসব অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা ও ঐতিহ্যবাহী নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আদিবাসী উৎসব-২০২৬। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের প্রত্যক্ষ সহযোগিতায় এ উৎসবের আয়োজন করা হয়।

থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘ইভেন্ট ও প্রজেক্ট ম্যানেজমেন্ট’ কোর্সের অংশ হিসেবে আয়োজিত এ উৎসবের মূল লক্ষ্য ছিল আদিবাসী জনগোষ্ঠীর স্বতন্ত্র সংস্কৃতি, ঐতিহ্য, শিল্প, সাহিত্য ও জীবনধারাকে তুলে ধরা এবং বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সাংস্কৃতিক সম্প্রীতি ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করা।

সকালে আদিবাসী নৃত্য ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ ইমদাদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইসমত আরা ভূঁইয়া ইলা।

উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়নকর্মী, লেখক ও গবেষক এবং আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক-২০২৫ প্রাপ্ত ময়ূরা বিকাশ ত্রিপুরা, কবি ও সাহিত্যিক পরাগ রিছিল এবং বিরিশিরির পরিচালক প্রিংসন সাংমা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উৎসবে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী পর্ব শেষে আদিবাসী শিল্প, সাহিত্য ও সংস্কৃতির নানা দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি আমন্ত্রিত আদিবাসী অতিথিদের অংশগ্রহণে তাঁদের অভিজ্ঞতা, অনুভূতি ও সাংস্কৃতিক পরিচয় নিয়ে মতবিনিময়ের আয়োজন করা হয়। এ পর্বে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি ও স্বকীয়তা সংরক্ষণের গুরুত্ব বিশেষভাবে উঠে আসে।

উৎসবের বিকেলের পর্ব সাজানো হয় নানা বৈচিত্র্যময় সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজনে। এতে ছিল আদিবাসীদের ঐতিহ্যবাহী খেলা, মারমা রূপকথা অবলম্বনে গল্প বলার আসর, আদিবাসী শিক্ষার্থীদের পরিবেশনা, শব্দকুঞ্জ আবৃত্তি সংগঠনের আবৃত্তি, ড্রামা চেম্বারের নাটক, নজরুল ইউনিভার্সিটি ব্যান্ড মিউজিক সোসাইটির সংগীত পরিবেশনা।

কোর্স তত্ত্বাবধায়ক ও থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল হোসেন তোকদার জানান, “এটি ইভেন্ট ও প্রজেক্ট ম্যানেজমেন্ট একটি কোর্সের অধীনে হলেও এটি এখন আর কোর্সের মাঝে সীমাবদ্ধ নেই, এটি এখন বিশ্ববিদালয়ের আয়োজনে পরিণত হয়েছে। সবাই বিষয়টিকে চমৎকার ভাবে গ্রহণ করেছে।”

থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী ও আয়োজক আলভি মাহমুদ বলেন, “দীর্ঘদিনের প্রচেষ্টা ও আন্তরিকতার মধ্য দিয়ে পাঠ্যক্রমের অংশ হিসেবে এ উৎসবের আয়োজন করা হয়েছে। তবে এর উদ্দেশ্য কেবল একাডেমিক কার্যক্রমে সীমাবদ্ধ নয়; বরং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনাকে ধারণ করে মানুষের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও বৈষম্যহীন সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দেওয়া। পাশাপাশি আদিবাসীসহ প্রত্যেক জনগোষ্ঠীর স্বতন্ত্র সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয়ের প্রতি সম্মান এবং সাংস্কৃতিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার মধ্য দিয়ে বৈচিত্র্যের মধ্যে ঐক্য গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।”

উৎসবটি বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে বৃহত্তর পরিসরে তুলে ধরার পাশাপাশি ক্যাম্পাসে বহুসাংস্কৃতিক চর্চা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির এক অনন্য ক্ষেত্র তৈরি করে। শিক্ষার্থীদের সৃজনশীল অংশগ্রহণে আয়োজিত এ উৎসব বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে বৈচিত্র্য ও সহাবস্থানের ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।

মো: আরিফ হোসেন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com