1. dailyainerkantho@gmail.com : admin :
নিউগিনি প্রোপার্টিজ এর মালিক নাজিমুদ্দিন এর বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত মালিকদের ন্যায্য জায়গা ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন - dailyainerkantho
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ৯:৪৮|
শিরোনামঃ
সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন! গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের আয়োজনে জাতীয় গার্মেন্টস শ্রমিক কনভেনশন-২০২৬ অনুষ্ঠিত ‘করব সমবায়, গড়ব দেশ’ স্লোগানে ভূল্লীতে জাতীয় সমবায় দিবস উদযাপন ইবির ৫ম সমাবর্তনের অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের উদ্বোধন  ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হিলিতে বিএনপির বিশাল র‍্যালি মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩ ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা মনোহরগঞ্জে ধান ক্ষেতে বিদ্যুতের ফাঁদ,  ৫ বোনের একমাত্র ভাইয়ের মৃত্যু নিউগিনি প্রোপার্টিজ এর মালিক নাজিমুদ্দিন এর বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত মালিকদের ন্যায্য জায়গা ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন তথ্য দিতে অপারগতা কোটি টাকার বাণিজ্যের অভিযোগ

নিউগিনি প্রোপার্টিজ এর মালিক নাজিমুদ্দিন এর বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত মালিকদের ন্যায্য জায়গা ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, নভেম্বর ৮, ২০২৬,
  • 22 Time View

 

নিউগিনি প্রোপার্টিজ এর মালিক নাজিমুদ্দিন এর বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত মালিকদের ন্যায্য জায়গা ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক, ঢাকা: রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রোপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা ঘিরে আবারও আলোচনায় এসেছেন আবাসন ব্যবসায়ী মো. নাজিমুদ্দিন ভূঁইয়া ওরফে আরজু। জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই ব্যক্তির বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে কয়েক বছরের মধ্যে শত শত কোটি টাকার সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে। এসব সম্পদের বড় একটি অংশ জবরদখলের মাধ্যমে অর্জিত বলে অভিযোগ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে প্রতারিত হওয়া অসহায় মালিক পক্ষরা
আওয়ামী দোসর নিউগিনি প্রোপার্টিজ এর মালিক ভূমি দস্যু নাজিমুদ্দিন এর বিরুদ্ধে একটি মানব বন্ধন করেন।।নাজিমুদ্দিন বিগত আওয়ামী আমলে অসহায়, দুস্থ মানুষদের ভয়ভীতি পরদর্শন করে জোর পূর্বক জমি দখল করে।। দখলকৃত জমি উদ্ধার এর প্রতিবাদে আজ শনিবার ৭/১১/২৬ইং বিকেলে ঢাকার মাটি কাটায় ৭১ টাওয়ারের পাশে অসহায় মালিকগনকে নিয়ে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানব বন্ধনে উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ সহ জমির মালিক নূর আহমদ গং,,মো. সরোয়ার,, মো. আ:হালিম,, মো. মোস্তাফিজুর রহমান জুয়েল সহ তাদের পক্ষের আইনজীবী এডভোকেট রেদোয়ান উপস্থিত ছিলেন।।মানববন্ধন শেষে জমির মালিকগন সাংবাদিক ও এলাকার স্থানীয় গন্যমান্য ব্যাক্তি সহ তাদের জায়গা দেখার জন্য তাদের ক্রয় ক্রিত জমিতে যান।। তাৎক্ষণিক খবর পেয়ে আওয়ামী দোসর নাজিমুদ্দিন তার ক্যাডার বাহিনী দ্বারা আকস্মিক ভাবে জমির আসল মালিকদের উপর নির্মম হামলা চালায়। পরবর্তীতে প্রশানকে পাঠিয়েও জমির মালিকদের হেনস্তা করেন ভূমিদস্যু আওমী দোসর নাজিমুদ্দিন।

এমতাবস্থায় মালিকগন তাদের সুষ্ঠু বিচারের দাবি জানান সরকারের প্রতি। মালিকদের সহযোগিতা করার বদলে ক্যান্টনমেন্ট থানা ওসি উল্টো মালিকদের ধরে নিয়ে যান
আওয়ামী দোসর নাজিমুদ্দিন এর নিকট সুবিধা নিয়ে ক্যন্টনমেন্ট থানার ওসি এসব করেন।

আওয়ামী লীগের পরিচয় নিয়েও বিতর্ক:
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে নাজিমুদ্দিন নিজেকে গুলশান আজাদ ইউনিট আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে পরিচয় দিতে শুরু করেন।

তবে পরে গুলশান আজাদ ইউনিট আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, তারা নাজিমুদ্দিনকে চেনেন না এবং তিনি ওই ইউনিটের কমিটিতেও নেই। গত বছরের ১৪ নভেম্বর ইউনিটটির সভাপতি হাজি মো. সাহিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আরিদুল ইসলাম যৌথভাবে স্বাক্ষর করে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেন।

নিউগিনি প্রোপার্টিজের পাশেই সাবেক কয়েকজন মালিকদের জমি রয়েছে। এর মধ্যে ৮ কাঠা জমি নিয়ে বিরোধ চলছে। প্রকৃত মালিকপক্ষ এবং সাবেক সরকারি কর্মকর্তাদের অভিযোগ, অতীতে প্রভাব খাটিয়ে ওই ৮ কাঠা জমি দখল করে নিয়েছেন নিউগিনি প্রোপার্টিজের মালিক নাজিমুদ্দিন, যিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন-সংক্রান্ত একটি মামলায় নাজিমুদ্দিন কারাগারেও ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com