1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে ধান ক্ষেতে বিদ্যুতের ফাঁদ,  ৫ বোনের একমাত্র ভাইয়ের মৃত্যু - dailyainerkantho
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ১:০৮|
শিরোনামঃ
আদমদীঘিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, সাইবার সুরক্ষা আইনে মামলা! ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে পীরগঞ্জে প্রশিক্ষণ, ৩৫ জন পেলেন ট্যাব ইবির সমাজকল্যাণ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সান্তাহারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন: চার হোটেল ও কনফেকশনারিকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আগাম আমনের বাম্পার ফলনেও হতাশ ঠাকুরগাঁওয়ের কৃষক, সরকারি ধান সংগ্রহ কাজে আসছে না কৃষকের সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন! গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের আয়োজনে জাতীয় গার্মেন্টস শ্রমিক কনভেনশন-২০২৬ অনুষ্ঠিত ‘করব সমবায়, গড়ব দেশ’ স্লোগানে ভূল্লীতে জাতীয় সমবায় দিবস উদযাপন ইবির ৫ম সমাবর্তনের অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের উদ্বোধন  ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হিলিতে বিএনপির বিশাল র‍্যালি

মনোহরগঞ্জে ধান ক্ষেতে বিদ্যুতের ফাঁদ,  ৫ বোনের একমাত্র ভাইয়ের মৃত্যু

এস এম আনোয়ার
  • Update Time : রবিবার, নভেম্বর ৮, ২০২৬,
  • 26 Time View

 

এস এম আনোয়ার।
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার মনোহরগঞ্জে ধানের চারা রোপণ করা জমিতে পেতে রাখা বিদ্যুতের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহাদ (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের বেতিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আহাদ ওই গ্রামের দিনমজুর সুমন মিয়ার একমাত্র ছেলে। পাঁচ বোনের মধ্যে আহাদ ছিল সবার ছোট এবং পরিবারের একমাত্র ছেলে। একমাত্র ভাইকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পুরো পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা শফিক মিয়া তাঁর ধানের জমিতে চারা রোপণের পর রাতে বিদ্যুতের সংযোগ দিয়ে ফাঁদ পেতে রাখেন। অভিযোগ রয়েছে, রোববার দুপুর পর্যন্ত ওই বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। জমিটি চলাচলের রাস্তার পাশে অবস্থিত হলেও আশপাশের বাসিন্দাদের এ বিষয়ে সতর্ক করা হয়নি বলে স্থানীয়দের দাবি।
এদিকে দোকানে যাওয়ার পথে ওই জমিতে পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশু আহাদ। তার চিৎকার শুনে বাড়িতে থাকা কয়েকজন তাকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে তাঁরাও বিদ্যুৎস্পৃষ্ট হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে আহাদকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

নিহতের মা অভিযোগ করে বলেন, পাশের বাড়ির শফিক মিয়া আমাদের কিছু না জানিয়েই বাড়ির পাশে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখেন। সকাল ১১টা পেরিয়ে গেলেও সংযোগটি বিচ্ছিন্ন করেননি। আমার ছোট অবুঝ ছেলেটি দোকানে যাওয়ার পথে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে চিৎকার শুরু করে। তাকে বাঁচাতে বাড়ির আরও ৪-৫ জন এগিয়ে গেলে তাঁরাও বিদ্যুৎস্পৃষ্ট হন। কিন্তু শেষ পর্যন্ত আমার ছেলেকে বাঁচাতে পারিনি।

তিনি আরও বলেন, আমার পাঁচ মেয়ের পর একমাত্র ছেলে ছিল আহাদ। অনেক স্বপ্ন ছিল তাকে ঘিরে। আজ সফিক মিয়ার বিদ্যুতের ফাঁদে আমার বুকের ধনকে হারালাম। যারা আমার অবুঝ সন্তানকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। আমি আমার ছেলেকে আর ফিরে পাব না, কিন্তু আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়।
আমরা সফিক মিয়ার ফাঁসি চাই।

আহাদের বড় বোন সুমাইয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা পাঁচ বোনের মধ্যে আমার ভাই ছিল সবার ছোট। আজ সেই ভাইটাকেও হারালাম। আমাদের আর কিছুই রইল না। আমরা স্থানীয় লোকজন ও প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং শফিক মিয়ার বিচার দাবি করছি।

ঘটনার পর শফিক মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে চলে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এদিকে আহাদের মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লায় পাঠানো হয়।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহমেদ বলেন, এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com