1. dailyainerkantho@gmail.com : admin :
সান্তাহারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন: চার হোটেল ও কনফেকশনারিকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা - dailyainerkantho
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সন্ধ্যা ৬:২২|
শিরোনামঃ
সান্তাহারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন: চার হোটেল ও কনফেকশনারিকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আগাম আমনের বাম্পার ফলনেও হতাশ ঠাকুরগাঁওয়ের কৃষক, সরকারি ধান সংগ্রহ কাজে আসছে না কৃষকের সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন! গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের আয়োজনে জাতীয় গার্মেন্টস শ্রমিক কনভেনশন-২০২৬ অনুষ্ঠিত ‘করব সমবায়, গড়ব দেশ’ স্লোগানে ভূল্লীতে জাতীয় সমবায় দিবস উদযাপন ইবির ৫ম সমাবর্তনের অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের উদ্বোধন  ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হিলিতে বিএনপির বিশাল র‍্যালি মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩ ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা মনোহরগঞ্জে ধান ক্ষেতে বিদ্যুতের ফাঁদ,  ৫ বোনের একমাত্র ভাইয়ের মৃত্যু

সান্তাহারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন: চার হোটেল ও কনফেকশনারিকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

মিরু হাসান
  • Update Time : সোমবার, নভেম্বর ৯, ২০২৬,
  • 17 Time View

 

সান্তাহারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন: চার হোটেল ও কনফেকশনারিকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

মিরু হাসান, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘির সান্তাহারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন হোটেল ও কনফেকশনারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে হোটেল ও খাদ্য প্রতিষ্ঠানগুলোতে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশ এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ‘গ্রামীণ ফুডস’-কে ৩ লাখ টাকা, ‘বিসমিল্লাহ হোটেল’-কে ১ লাখ টাকা, ‘স্টার হোটেল’-কে ১০ হাজার টাকা এবং ‘মৌবন হোটেল’-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে খাদ্যপণ্যের মান, উৎপাদন ও মেয়াদের তারিখ এবং রান্নাঘরের পরিবেশের পরিচ্ছন্নতা খতিয়ে দেখা হয়। এ সময় জনস্বাস্থ্য সুরক্ষায় হোটেল ও খাদ্য প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত তদারকি এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত রাখার দাবি জানান স্থানীয় সচেতন মহল ও ভোক্তারা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানার আদেশ দেন আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com