1. dailyainerkantho@gmail.com : admin :
ঠাকুরগাঁওয়ে মাদক সেবন, ৩ জনের ১৫ দিন করে কারাদণ্ড - dailyainerkantho
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ১:৪৮|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে মাদক সেবন, ৩ জনের ১৫ দিন করে কারাদণ্ড আদমদীঘিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, সাইবার সুরক্ষা আইনে মামলা! ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে পীরগঞ্জে প্রশিক্ষণ, ৩৫ জন পেলেন ট্যাব ইবির সমাজকল্যাণ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সান্তাহারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন: চার হোটেল ও কনফেকশনারিকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আগাম আমনের বাম্পার ফলনেও হতাশ ঠাকুরগাঁওয়ের কৃষক, সরকারি ধান সংগ্রহ কাজে আসছে না কৃষকের সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন! গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের আয়োজনে জাতীয় গার্মেন্টস শ্রমিক কনভেনশন-২০২৬ অনুষ্ঠিত ‘করব সমবায়, গড়ব দেশ’ স্লোগানে ভূল্লীতে জাতীয় সমবায় দিবস উদযাপন ইবির ৫ম সমাবর্তনের অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের উদ্বোধন 

ঠাকুরগাঁওয়ে মাদক সেবন, ৩ জনের ১৫ দিন করে কারাদণ্ড

নুরে আলম শাহ
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬,
  • 12 Time View

 

ঠাকুরগাঁওয়ে মাদক সেবন, ৩ জনের ১৫ দিন করে কারাদণ্ড

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল সেবনরত অবস্থায় তিনজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয় পিস টাপেন্টাডল জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার টিএনটি এলাকার হিরা রয় (২৪), পঞ্চগড়ের বোদা উপজেলার পাথরডাঙ্গা এলাকার নুর মোহাম্মদ (২৩) এবং ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দহনগাছি এলাকার মো. আল মামুন (২২)।

অভিযানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান কবির ও আজাহারুল আলম তিন আসামিকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এতে তিনজনের মোট অর্থদণ্ডের পরিমাণ দাঁড়ায় ৩০০ টাকা।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁওয়ের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান ও আইন প্রয়োগের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com