1. dailyainerkantho@gmail.com : admin :
‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল - dailyainerkantho
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৮:০৯|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন অসময়ের বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান

‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল

মশিউর রহমান
  • Update Time : শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬,
  • 29 Time View

‎

রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল
‎
‎​মশিউর রহমান রাজশাহী:
‎চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতনসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে সংগঠনটির রাজশাহী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
‎
‎​কর্মসূচিতে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিক্রয় প্রতিনিধিরা ব্যানার, ফেস্টুন ও দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড হাতে অংশ নেন। মানববন্ধন শেষে তাঁরা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিল বের করেন। এ সময় আন্দোলনকারীরা ‘ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি’ বলে স্লোগান দেন।
‎
‎​মানববন্ধনে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট রাজশাহী শাখার সভাপতি মোঃ রফিকুল আলম মৃদুল বলেন, বিক্রয় প্রতিনিধিরা যেকোনো কোম্পানির ব্যবসা ও বিপণনের মূল মেরুদণ্ড হিসেবে কাজ করেন। অথচ তাঁরা দীর্ঘদিন ধরে চাকরির নিশ্চয়তা, ন্যায্য বেতন কাঠামো এবং ন্যূনতম কর্মপরিবেশের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। অবিলম্বে তাঁদের ৮ দফা দাবি মেনে না নেওয়া হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।
‎
‎এছাড়া উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট, রাজশাহী শাখার সাধারন সম্পাদক মোঃ মিলন খান,সিনিয়র সহঃসভাপতি সুমন শেখ,সহঃসভাপতি জুবেল চৌধুরী,কোষাধ্যক্ষ আব্দুল হামিদ’সহ বিভিন্ন কোম্পানীতে কর্মরত প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
‎
‎​উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট দেশব্যাপী বিক্রয় প্রতিনিধিদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com